ন্যূনতম ব্যালান্সের অঙ্ক কমাল এসবিআই, গ্রাম-শহরের কোথায় কত চার্জ কাটবে জেনে নিন

অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স ৫ হাজার থেকে কমিয়ে ৩ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করল এসবিআই।

পুজোর মধ্যেই নতুন ঘোষণা করল দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক এসবিআই। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স ৫ হাজার থেকে কমিয়ে ৩ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করল এসবিআই। একইসঙ্গে এর কম টাকা থাকলে যে চার্জ কাটা হবে সেটাও অনেকটা কমিয়ে দেওয়া হল।

ন্যূনতম ব্যালান্সের অঙ্ক কমাল এসবিআই

আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। এসবিআইয়ের তরফে জানানো হয়েছে যে মেট্রো ও নগর এলাকাগুলিতে একই ন্যূনতম ব্যালান্স অর্থাৎ ৩ হাজার টাকা রাখতে হবে।

ফলে বলা হয়েছে, মেট্রো ও শহরগুলিতে ন্যূনতম ৩ হাজার টাকা, শহরতলিতে ২ হাজার টাকা ও গ্রামে ন্যূনতম ১ হাজার টাকা ব্যালান্স রাখতে হবে। এর অন্যথা হলে শহরতলি ও গ্রামে ২০ থেকে ৪০ টাকা ও শহর ও মেট্রোয় ৩০-৫০ টাকা চার্জ কাটা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+