মেয়াদি জমায় সুখবর! বুধবার থেকে সুদের হার বাড়াল এসবিআই
সুখবর শোনাল এসবিআই। মেয়াদি জমার ক্ষেত্রে সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে এসবিআই-এর তরফে। ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট সুদ বাড়ানো হয়েছে। বর্ধিত সুদের হার বুধবার থেকেই কার্যকর করা হয়েছে।
সুখবর শোনাল এসবিআই। মেয়াদি জমার ক্ষেত্রে সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে এসবিআই-এর তরফে। ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট সুদ বাড়ানো হয়েছে। বর্ধিত সুদের হার বুধবার থেকেই কার্যকর করা হয়েছে।

দেশের সব থেকে বড় ঋণদানকারী ব্যাঙ্ক এসবিআই। তাদের তরফে থেকে বিভিন্ন মেয়াদি জমায় সুদের বার বাড়ানোর কথা জানানো হয়েছে। সাধারণ নাগরিক ছাড়াও বয়স্ক নাগরিকদের ক্ষেত্রেও এই সুদের হার বৃদ্ধি কার্যকর করা হয়েছে।
এক কোটির নিচে জমার ক্ষেত্রে সুদের হার ৫ বেসিস পয়েন্ট থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। যার অর্থ ০.০৫ শতাংশ থেকে ০.১ শতাংশ সুদের হার বৃদ্ধি। যা কার্যকর করা হয়েছে ১ থেকে ৩ বছরের মধ্যে মেয়াদি জমার ক্ষেত্রে।
বর্ধিত সুদের হার (সাধারণ নাগরিক)
- এক বছর পর্যন্ত মেয়াদি জমার ক্ষেত্রে সুদের হার যা ছিল তাই থাকছে, অর্থাৎ ৬.৪ শতাংশ।
- একবছর থেকে দু বছরের মধ্যে সুদের হার ৬.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬.৮ শতাংশ।
- দুবছর থেকে তিন বছরের মধ্যে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬.৮ শতাংশ।
- তিন থেকে দশ বছরের মধ্যে সুদের হার একই থাকছে।
বর্ধিত সুদের হার (বয়স্ক নাগরিক)
- এক বছর পর্যন্ত মেয়াদি জমার ক্ষেত্রে সুদের হার যা ছিল তাই থাকছে, অর্থাৎ ৬.৯ শতাংশ।
- একবছর থেকে দু বছরের মধ্যে সুদের হার ৭.২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৩ শতাংশ।
- দু বছর থেকে তিন বছরের মধ্যে সুদের হার ৭.২৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৩ শতাংশ।
- তিন থেকে দশ বছরের মধ্যে সুদের হার একই থাকছে।

Click it and Unblock the Notifications