এসবিআই গ্রাহকরা এই ভুল করে থাকলে তৈরি থাকুন জরিমানার জন্য

এসবিআইয়ে সেভিংস অ্যাকাউন্ট থাকলে তাতে ব্যাঙ্কের নির্দিষ্ট করা ন্যূনতম ব্যালান্স রাখতে হবে। সেই শর্ত পূরণ করতে না পারলে জরিমানা কাটা হবে।

এসবিআইয়ে সেভিংস অ্যাকাউন্ট থাকলে তাতে ব্যাঙ্কের নির্দিষ্ট করা ন্যূনতম ব্যালান্স রাখতে হবে। কোনও মাসেই যেন সেই ব্যালান্স কমে না যায়। বিভিন্ন এলাকায় অ্যাকাউন্ট ভেদে কত টাকা ন্যূনতম রাখতে হবে তা আগেই জানিয়ে দিয়েছে এসবিআই। সেই শর্ত পূরণ করতে না পারলে অর্থাৎ নির্ধারিত জমার থেকে কম টাকা অ্যাকাউন্টে থাকলে জরিমানা কাটা হবে।

জরিমানা কাটবে ব্যাঙ্ক

জরিমানা কাটবে ব্যাঙ্ক

যার অর্থ কার অ্যাকাউন্টে কত টাকা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্ধারিত অর্থের চেয়ে কম রয়েছে সেই অনুযায়ী জরিমানার অঙ্ক কাটা হবে বলে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে।

চার ভাগে ভাগ শাখাগুলিকে

চার ভাগে ভাগ শাখাগুলিকে

এসবিআই তাদের শাখাগুলিকে চারভাগে ভাগ করেছে। এবং কোনটায় কত টাকা কাটা হবে তাও বলে দিয়েছে। মেট্রো, গ্রামীণ, শহর ও শহরতলি হিসাবে এসবিআই শাখাগুলিকে ভাগ করা হয়েছে।

আলাদা জরিমানার অঙ্ক

আলাদা জরিমানার অঙ্ক

সেইমতো মেট্রো ও শহরের এসবিআই শাখার গ্রাহকদের অ্যাকাউন্টে অন্তত ৩ হাজার টাকা ব্যালান্স রাখতে হবে। শহরতলির শাখা হলে রাখতে হবে ২ হাজার টাকা ও গ্রামের শাখা হলে রাখতে হবে ন্যূনতম ১ হাজার টাকা।

শহরের গ্রাহকদের জরিমানা

শহরের গ্রাহকদের জরিমানা

মেট্রো শহর ও শহরতলির শাখাগুলিতে ১৫০০-৩ হাজার টাকার মধ্যে ব্যালান্স থাকলে ৩০ টাকা সঙ্গে জিএসটি, ৭৫ শতাংশ পর্যন্ত টাকা কম থাকলে ৪০ টাকা সঙ্গে জিএসটি ও তার বেশি থাকলে মাসে ৫০ টাকা ও জিএসটি বাবদ ব্যাঙ্ক জরিমানা করবে।

গ্রামের গ্রাহকদের জরিমানা

গ্রামের গ্রাহকদের জরিমানা

শহর ও শহরতলির এসবিআই গ্রাহকদের জন্য পঞ্চাশ শতাংশের মধ্যে কম টাকার অঙ্ক থাকলে ২০ টাকা সঙ্গে জিএসটি, ৭৫ শতাংশ পর্যন্ত টাকা কম থাকলে ৩০ টাকা সঙ্গে জিএসটি ও তার বেশি থাকলে মাসে ৪০ টাকা ও জিএসটি কাটবে ব্যাঙ্ক।

জরিমানাহীন অ্যাকাউন্ট

জরিমানাহীন অ্যাকাউন্ট

পাশাপাশি এমন এসবিআই অ্যাকাউন্টও রয়েছে যেটি থাকলে কোনও জরিমানা কাটা হবে না। এই ধরনের অ্যাকাউন্টের নাম বেসিক সেভিংস অ্যাকাউন্ট। এছাড়াও ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাকাউন্ট, নো ফ্রিল অ্যাকাউন্ট, স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট, স্মল অ্যাকাউন্টে কোনও চার্জ কাটা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+