জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৯৫০০জন কর্মী নিয়োগ করছে এসবিআই

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৯৫০০জন কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৯৫০০জন কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২০১৩ সালের পর এত বেশি হারে কর্মী নিয়োগ আর হয়নি দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কিং সংস্থায়। অন্য সহযোগী ব্যাঙ্কগুলির সঙ্গে সংযুক্তিকরণ ও কর্মীদের স্বেচ্ছ্বাবসরের ধাক্কায় এসবিআইয়ে কর্মী সংখ্যা কমে গিয়েছে।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৯৫০০জন কর্মী নিয়োগ করছে এসবিআই

আর সেজন্যই দেশ জুড়ে কাস্টমার অপারেশনস ও সেলস পদে লোক নিয়োগ করছে এসবিআই। ডিজিটাল ব্যাঙ্কিংয়ের পথ প্রশস্ত হওয়ায় এখন ব্যাঙ্কে কম লোক লাগছে। বেশি প্রয়োজন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ ও গ্রাহকদের প্রয়োজন মেটাতে পারে এমন কর্মী।

এই আর্থিক বছরের শুরুতে এসবিআইয়ে মোট কর্মী ছিলেন ২, ৭৯, ৮০৩ জন। তবে তা গত সেপ্টেম্বরেই কমে দাঁড়িয়েছে ২, ৬৯, ২১৯ জনে। কর্মী কমেছে ১০, ৫৮৪ জন। সেই সংখ্যা পূরণেই উদ্যোগী হয়েছে সংস্থা।

এসবিআইয়ের নিয়োগে সবচেয়ে বেশি লোক প্রয়োজন উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে। পাশাপাশি অন্য রাজ্যেও লোক নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনেক প্রার্থী একাধিক জায়গায় আবেদন করেছেন। সেজন্য ব্যাঙ্কের তরফে রিজার্ভ তালিকা তৈরি করে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+