Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SBI Chocolate Scheme: ঋণ খেলাপিদের জন্য এবার চকোলেট! তৈরি এসবিআই-এর নতুন স্কিম

SBI Chocolate Scheme: আপনি যদি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক হন এবং ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে থাকেন,তাহলে নিশ্চিত করতে হবে, কোন ইএমআই মিস হবে না। তা হলে, ব্যাঙ্ক সেই গ্রাহকের জন্য তুন একটি স্কিম তৈরি করেছে।

এসবিআই-এর নতুন এই স্কিম সেই সব গ্রাহকদের জন্য, যাঁদের মাসিক পেমেন্ট মিস হতে পারে বলে সন্দেহ। তাঁদের সময়মতো কিস্তি পরিশোধ করতে ব্যাঙ্ক এই নতুন পরিকল্পনা নিয়ে এসেছে। যদি ব্যাঙ্ক মনে করে যে কোনও গ্রাহক সময়মতো অর্থপ্রদান করতে যাচ্ছেন না, তবে তাঁর বাড়িতে চকোলেট পাঠাবে।

এসবিআই

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে সব গ্রাহক ইএমআই দিতে যাচ্ছেন না, তাঁরা প্রাই ব্যাঙ্কের রিমাইন্ডার কলে সাড়া দেন না। সেই নির্দিষ্ট গ্রাহক অর্থপ্রদান না করার পরিকল্পনা করে। সেই পরিস্থিতিতে ব্যাঙ্ক তখন তাঁদের বাড়িতে সরাসরি চকোলেট দিয়ে অর্থপ্রদানের কথা মনে করিয়ে দেবে।

এসবিআই-এর এই প্রচার এমন সময়ে এসেছে, যখন ব্যাঙ্কিং শিল্পে খুচেরা ঋণের পরিমাণ বেড়েছে। খুচেরা ঋণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাসিক ইএমআই খেলাপির ঘটনাও বেড়েছে। এই অবস্থায় সব ব্যাঙ্ক ইএমআই এবং
ঋণ পরিশোধের জন্য বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছে। এসবিআই-এর এই চকোলেট স্কিমটি আরও ভাল ঋণ পুনরুদ্ধার করার প্রচেষ্টা মাত্র।

এসবিআই-এর ক্ষেত্রে, জুন ২০২৩ ত্রৈমাসিকে খুচরো ঋণ বেড়েছে ১২,০৪,২৭৯ কোটি টাকা। এক বছর আগে অর্থাৎ দুন ২০২২ ত্রৈমাসিকে এই ঋণের পরিমাণ ছিল ১০,৩৪, ১১১ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ব্যাঙ্কের খুচরো ঋণ বেড়েছে ১৬.৪৬ শতাংশের মতো। ২০২৩-এর জুনে এসবিআই-এর মোট ধার ছিল ৩৩,০৩,৭৩১ কোটি টাকা। এইভাবে ব্যাঙ্কের ঋণের থাকায় এখন খুচরো ঋণের অংশ সব থেকে বেশি।

তবে এসবিআই সূত্রে খবর এই প্রচার এখন পাইলট প্রোজেক্ট হিসেবে রয়েছে। মাত্র ১০ থেকে ১৫ দিন আগে এটি শুরু করা হয়েছে। প্রাথমিক প্রতিক্রিয়া বেশ ভাল বলে দাবি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। এই প্রচারের কারণে সংগ্রহের উন্নতিও হচ্ছে। পাইলট প্রোজেক্টে ভাল ফল পাওয়া গেলে তা বড় পরিসরে গ্রহণ করা যেতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+