SBI FD vs Post Office TD: এসবিআই-এর ফিক্সড ডিপোজিট ও পোস্ট অফিসের টার্ম ডিপোজিট, কোথায় সুদ বেশি
SBI FD vs Post Office TD: কেউ যদি পোস্ট অফিসের টিডি এবং এসবিআই-এর এফডি-র মধ্যে কোথায় বিনিয়োগ করবেন, তা নিয়ে আতান্তরে পড়ে থাকেন, তাহলে একবার উভয় সুদের তুলনা দেখে নিতে পারেন।
বাজারে অনেক বিকল্প থাকা সত্ত্বেও বিনিয়োগকারীরা এখনও ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগে পছন্দ করেন। সেই পরিস্থিতিতে যদি কেউ পোস্ট অফিসে বিনিয়োগ করবেন না এসবিআইতে করবেন, তা নিয়ে দ্বিমত থাকে, তাহলে দুই বছরের জন্য উভয় স্কিমের সুদের হার দেখে নিতে পারেন।

- এসবিআই সাধারণ গ্রাহকদের দুই থেকে তিন বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য সাত শতাংশ সুদ অফার করছে। একই সময়ের জন্য প্রবীণ নাগরিকদের ৭.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
- এসবিআই-এর বিশেষ এফডি স্কিম অমৃত কলস স্কিমে সাধারণ গ্রাহকদের ৪০০ দিনের এফডিতে ৭.১০ শতাংশ সুদ দেওয়া হয়। সেখানে প্রবীণ নাগরিকরা ৭.৬০ শতাংশ সুদ পেয়ে থাকেন।
- অন্যদিকে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে গ্রাহকরা এক বছরের মেয়াদের জন্য ৬.৯০ শতাংশ সুদ পেয়ে থাকেন। সেখানে দুই ও তিন বছরের জন্য সুদের হার সাত শতাংশ করে।
- এসবিআই ও পোস্ট অফিসের এফডিতে দুই বছরের জন্য একই সুদের হার পাওয়া যায়। এসবিআই-এর অমৃত কলস স্কিমের অধীনে সুদের হার ৭.১০ শতাংশ। প্রবীণ নাগরিকরা অতিকির্ক ০.৫০ শতাংশ সুদ পেয়ে থাকেন।












Click it and Unblock the Notifications