SBI Earning opportunity: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে বাড়িতে বসে করুন এই ব্যবসা! রোজগার করুন ৬০ হাজার টাকা
একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। করোনার কারনে কার্যত কর্মসংস্থানেরও বড়সড় ধাক্কা লেগেছে। আর এই অবস্থায় সবাই একটা বিকল্পের পথ খুঁজছে। ঘরে বসে ব্যবসা করার কথা ভাবছেন অনেকেই।
একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। করোনার কারনে কার্যত কর্মসংস্থানেরও বড়সড় ধাক্কা লেগেছে। আর এই অবস্থায় সবাই একটা বিকল্পের পথ খুঁজছে। ঘরে বসে ব্যবসা করার কথা ভাবছেন অনেকেই।
এমনকি এই বিষয়ে ইন্টারনেটও যথেষ্ট সার্চ বেড়ে গিয়েছে। তবে যদি ঘরে বসে ব্যবসা (Start own business) শুরু করে একটা মোটা টাকা (Earn money) রোজগার করতে চান তাহলে আপনার জন্যে ভালো খবর।
আজ এই প্রতিবেদনে অসাধারণ একটা ব্যবসা (New Business Idea) নিয়ে আলোচনা করব। এই ব্যবসা শুরু করে প্রত্যেক মাসে 60,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন আপনি।
অসাধারণ এই সুযোগ করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। বলে রাখা প্রয়োজন State Bank Of India এর এটিএম ফ্রেঞ্চাইজি নিয়ে (SBI ATM Franchise) মোটা টাকা রোজগারের সুযোগ রয়েছে।

কিন্তু কীভাবে পাওয়া যাবে এই ফ্রেঞ্চাইজি!
যদি আপনি SBI ATM Franchise নিতে চান তাহলে খুব একটা সহজ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। এতে খুব একটা চিন্তার কিছু নেই। বাড়ির কাছে থাকা যে কোনও একটি স্টেট ব্যাঙ্কের শাখাতে যেতে হবে সেখানে গিয়ে জানতে হবে ঠিক কোন জায়গাতে একটি এটিএমের প্রয়োজন রয়েছে।
প্রস্তাবিত একটি এটিএমের জন্যে ৫০ থেকে ৮০ ফুটের একটা জায়গার প্রয়োজন হয়ে থাকে। SBI ATM Franchise নেওয়ার জন্যে দুই লাখ টাকা পর্যন্ত সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা করতে হবে।
এছাড়াও তিন লাখ টাকা ব্যাংকিং ক্যাপিটাল হিসাবে জমা রাখতে হবে। সব মিলিয়ে পাঁচ লাখের বিনিয়োগ রয়েছে এই ফ্রেঞ্চাইজি নেওয়ার জন্যে। জানিয়ে রাখা প্রয়োজন, এটি কিন্তু রিফান্ডেবল ডিপোজিট। যা কিনা ফ্রেঞ্চাইজি শেষ হয়ে যাওয়ার পর সেই টাকা দিয়ে দেওয়া হয়।

SBI ATM Franchise এর জন্যে কীভাবে আবেদন করবেন
SBI ATM Franchise বেশ কিছু সংস্থার মাধ্যমেও পাওয়া যায়। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারা যাবে। এটিএম মেশিন-কানেকশন বসানোর সংস্থা আলাদা হয়ে থাকে। গোটা ভারতবর্ষে এই কাজ করে থাকে Tata Indicash, Muthoot ATM এবং India One ATM মতো সংস্থাগুলি। ফলে এই সমস্ত সংস্থাগুলির ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে এটিএম ফ্রেঞ্চাইজির জন্যে আবেদন করতে পারবেন।

শুধু দিতে হবে কয়েকটি নথি
দিতে হবে আইডি প্রুফ। (Aadhaar Card , Pan Card , Voter Card), ঠিকানা সংক্রান্ত নথি যেমন রেশন কার্ড, ইলেকট্রিসিটি বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসবুক। লাগবে আবেদনকারীর দুই কপি ছবি। ইমেল আইডি এবং ফোন নম্বর। জিএসটি নম্বর, ফাইনান্সিল ডকুমেন্ট

কত টাকা রোজগার করা সম্বভ?
একটা মোটা অঙ্কের বিনিয়োগ করলেই তো হবে না। প্রয়োজন রোজগার। নগদ লেনদেনে ৪ টাকা এবং নন ক্যাশ লেনদেনের জন্যে দুই টাকা পাওয়া যায়। তথ্য বলছে মাসে এই ফ্রেঞ্চাইজি নিয়ে ৪৫ হাজার টাকা রোজগার হবে। যদি প্রত্যেকদিন ৫০০ এরও বেশি লেনদেন হয় তাহলে ৮০ থেকে ৯০ হাজার টাকা কমিশনে রোজগার করা সম্ভব।












Click it and Unblock the Notifications