মার্চ কোয়ার্টারে ৭,৭১৮ কোটি টাকার ক্ষতি স্টেট ব্যাঙ্কের, কারণ জানুন

মঙ্গলবার, স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, মার্চ কোয়ার্টারে তাদের মোট ৭ হাজার ৭১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর প্রধাণ কারণ ব্যাঙ্কের প্রভিশন বৃদ্ধি।

মঙ্গলবার, স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, মার্চ কোয়ার্টারে তাদের মোট ৭ হাজার ৭১৮ টাকার ক্ষতি হয়েছে। এর প্রধাণ কারণ ব্যাঙ্কের প্রভিশন বৃদ্ধি।

মার্চ কোয়ার্টারে ৭.৭১৮ টাকার ক্ষতি স্টেট ব্যাঙ্কের

গত সপ্তাহে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছিল এবছরের প্রথম তিনমাসে তাদের ক্ষতির পরিমাণ ১৩,৪১৭ কোটি টাকা। ক্ষতির হিসাবে এরপরেই রয়েছে স্টেটব্যাঙ্ক। এক সমীক্ষায় অবশ্য এর আভাস আগেই মিলেছিল। সেখানে বলা হয়েছিল স্টেট ব্যাঙ্ক ১,২৭০.৫ কোটি টাকা ক্ষতি স্বীকার করতে চলেছে। যেখানে আগের বছর এই একই সময়কালে ব্যাঙ্কটির লাভের পরিমাণ ছিল ২৮১৪.৮২ কোটি টাকা।

মার্চ কোয়ার্টারে স্টেট ব্যাঙ্কের প্রভিশন বেড়ে হয়েছে ২৮ হাজার ৯৬ কোটি টাকা। গত বছরের তুলনায় যা দ্বিগুণেরও বেশি। এই বৃদ্ধির মূল কারণ ঋণ খেলাপ, বানিজ্যিক ক্ষতি। এছাড়া বন্ড ইল্ডের সংখ্যা বা়ড়ায় মার্ক-টু-মার্কেটের ক্ষতির জন্যও প্রভিশন বেড়েছে।

ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার বলেন, 'আমাদের ব্যাংক সচেতনভাবে মার্ক-টু-মার্কেটের ক্ষতি চার কোয়ার্টারে ভেঙে নেওয়ার সুবিধা না গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ড ইল্ড বাড়ছে দেখে ক্ষতিটা একবারেই গ্রহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

এছাড়া অন্যান্য কারণের মধ্যে রয়েছে ওয়েজ রিভিশন ও গ্র্যাচুইটি সিলিং বাড়ানো।

রজনীশ কুমার জানান, 'গত তিন বছর চ্যালেঞ্জিং ছিল। তবে এখন অতীতকে পিছনে ফেলে এসেছি। আজকের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া দুই বছর আগের থেকে অনেক শক্তিশালী।' তিনি আরো বলেন এসবিআই এর ডোমেস্টিক লোন বুকের ৫৭ শতাংশ খুচরো ঋণের আওতায় রয়েছে এবং বাকি ৪৩ শতাংশই কর্পোরেট ঋণের আওতায়। আবার হায়ার রেটেড করপোরেটের শেয়ার আগের তুলনায় এখন সবচেয়ে বেশি।

এসবিআইয়ের গ্রস নন পারফর্মিং অ্যাসেটস এর পরিমাণ তার লোনের ১০.৯১ শতাংশ। যা গত মার্চের তুলনায় ৪০০ বেসিস পয়েন্ট বেশি। আর নেট এনপিএ-র পরিমাণ ব্যাঙ্কের লোন বুকের ৫.৭৩ শতাংশ। গত ডিসেম্বর কোয়ার্টারের থেকে ১২ বেসিস পয়েন্ট বেড়েছে। আর গত বছরের মার্চ মাসের শেষের তুলনায় এটি ২০০ বেসিস পয়েন্ট বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+