এসবিআই-এ টাকা রাখতে গেলে এবার ১০বার ভাববেন, কারণ কোপ পড়ছে আপনার আয়ে
১ কোটি টাকার কম সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ০.৫ শতাংশ কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৯০ শতাংশ গ্রাহকেরই সেভিংস অ্যাকাউন্টে ১ কোটি টাকার কম ব্যালেন্স থাকে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য দুঃসংবাদ। সেভিংস অ্যাকাউন্টে এক কোটি বা তার কম টাকার ক্ষেত্রে সুদের হার ৪ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ করে দিল এসবিআই। সোমবার একত্রিশে জুলাই থেকেই নয়া সুদের হার কার্যকরী হবে বলে এসবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টেট ব্যাঙ্কের প্রায় ৯০ শতাংশ গ্রাহকেরই অ্যাকাউন্টে ১ কোটি টাকার কম ব্যালেন্স থাকে। মুদ্রাস্ফীতির হারে পতন ও উচ্চ প্রকৃত সুদের হারের কারণেই সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কমানোর সিদ্ধান্ত বলে বিজ্ঞপ্তি দিয়ে এসবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে। সেইসঙ্গে সোমবার থেকে চালু হল দ্বি-স্তরীয় সেভিংস অ্যাকাউন্ট রেট সিস্টেম। যার ফলে এক কোটি টাকার ওপরে যাদের ব্যালেন্স, তাদের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিতই থাকছে।
এসবিআই-এর পক্ষ থেকে এই ঘোষণার পরই স্টেট ব্যাঙ্কের শেয়ারের মূল্য এক ধাক্কায় বেড়ে গিয়ে ৩১২.৬৫ টাকা হয়েছে। সোমবারই রেগুলেটরি ফাইলিং করে এই সিদ্ধান্ত দেশের সব স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications