SBI Alert: এই কাজটি না করতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে, সতর্ক করল এসবিআই
SBI Alert: এই কাজটি না করতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে, সতর্ক করল এসবিআই
দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফ থেকে বিবৃতি জারি করে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। টুইট করে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেন সব অ্যাকাউন্ট হোল্ডার প্যান ও আধার কার্ড লিঙ্ক করে নেন। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, যদি তাঁরা এটা না করেন, তাহলে ব্যাঙ্কিং পরিষেবায় অসুবিধার মধ্যে পড়তে পারেন তাঁরা।

সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গ্রাহকদের পরামর্শ দিয়ে বলা হয়েছে, তাঁরা যেন প্যানের সঙ্গে আধার লিঙ্ক করে নেন। কোনও অসুবিধা এড়াতে এবং নিরবিচ্ছিনিন ব্যাঙ্কিং পরিষেবা পেতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, প্যানের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক। যদি প্যান এবং আধার লিঙ্ক করা না থাকে তাহলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে এবং নির্দিষ্ট লেনদেনের জন্য প্যান ব্যবহার করা যাবে না। প্যানকগে আধারের সঙ্গে সংযুক্ত করার শেষ তারিখ ২০২১-এর ৩০ সেপ্টেম্বর।

সময়সীমা বাড়ানো হয়েছে বারে বারে
এটা উল্লেখ করা উচিত যে, কেন্দ্রীয় সরকারের তরফে প্যান ও আধার সংযোগের জন্য সময়সীমা বারে বারে বাড়ানো হয়েছে। ৩১ মার্চ থেকে সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছিল। এরপর কেন্দ্রীয় সরকারের তরফে প্যান ও আধারের সংযোগের সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করার কথা ঘোষণা করা হয়। করোনা মহামারীর কারণেই এই সময়সীমা বাড়ানো হয়েছিল।

যেভাবে প্যান-আধার লিঙ্ক করতে হবে
১) প্রথমে আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। https://www.incometaxindiaefiling.gov.in/home
২) বাম দিকে লিঙ্ক আধারের অপশন দেখা যাবে, তার ওপরে ক্লিক করতে হবে।
৩) সেখানে নতুন একটি পাতা খুলে যাবে, সেখানে গ্রাহকরে প্যান-আধার এবং আধারে উল্লিথিক না পূরণ করতে হবে।
৪) যদি আধার কার্ডে জন্মের বছর থাকে, তবে, 'কেবল জন্মের বছর আছে' বাক্সে টিক দিতে হবে।
৫) ক্যাপচা কোড লিখতে হবে, কিংবা ওটিপির জন্য টিক দিতে হবে।
৬) লিঙ্ক আধার বাটনে ক্লিক করতে হবে, তাহলেই প্যান ও আধার লিঙ্ক হয়ে যাবে।

অন্য উপায়
১) এসএমএস-এর মাধ্যমেও প্যান ও আধার লিঙ্ক করা যাবে।
২) মোবাইলে মেসেজ বক্সে গিয়ে টাইপ করতে হবে UIDPAN স্পেশ দিয়ে ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে স্পেশ দিয়ে ১০ ডিজিটের প্যান নম্বর দিতে হবে।
৩) মেসেজটি 567678 অথবা 56161-এ পাঠাতে হবে, তাহলেই প্যান ও আধার লিঙ্ক হয়ে যাবে।












Click it and Unblock the Notifications