Savings Tips: ছেলে-মেয়েদের পড়াশোনা টেনশন মুক্ত! সঞ্চয়ের সঙ্গে আয়ের পথ দেখাবে টিপসগুলি

Savings Tips: দিনের পর দিন শিক্ষা আরও ব্যবহুল হয়ে উঠছে। গত সাত বছরে শিক্ষায় মুদ্রাস্ফীতির হার দ্বিগুণ। এই অবস্থায় সন্তানদের জন্য সুশিক্ষা খুবই চ্যালেঞ্জিং। তাদের ভবিষ্যতে আরও ভাল করে শিক্ষা দিতে, আরও বেশি অর্থের প্রয়োজন হবে। আর বেশি অর্থের জন্য বিনিয়োগ পরিকল্পনাও সঠিকভাবে করতে হবে।

উচ্চশিক্ষার লক্ষ্যপূরণ করতে গেলে বিনিয়োগ পরিকল্পনা করার সময় শিক্ষায় মুদ্রাস্ফীতির হারের মতো সব প্রাসঙ্কিত বিষয়গুলিতে বিবেচনায় রাখতে হয়। এখানে এমন কিছু উপায় রয়েছে, যার অধীনে সঠিক পরিকল্পনার মাধ্যমে লক্ষ্য অর্জন করা যায়।

money

সন্তানের শিক্ষার জন্য বিনিয়োগ করার পরিকল্পনা করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে। সন্তান কোন ধরনের শিক্ষা গ্রহণ করতে চায়, তার খরচ কত এবং তহবিল সংগ্রহ করতে কত সময় লাগবে, সেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনা করতে পারলেই বিনিয়োগের পরিকল্পনা করা সহজ হবে।

যত তাড়াতাড়ি বিনিয়োগ করতে চান, তা তাড়াতাড়ি শুরু করাই ভাল। তাড়াতাড়ি বিনিয়োগ করলে আগ্রহ বাড়ানো যাবে। পাশাপাশি মেয়ারপূর্তিতে আয়ও বাড়ানো যাবে। কেউ যদি নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত বিনিয়োগ করেন, তাহলে সময়ের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের সংস্থান করা যাবে।

কোনও লক্ষ্য অর্জনের আদে কোথায় বিনিয়োগ করবেন, তা বিবেচনার মধ্যে রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী সঠিক বিনিয়োগ করতে হবে। কত টাকার প্রয়োজন এহং কত দিনের জন্য তার ভিত্তিতে বিনিয়োগ পরিকল্পনা করতে হবে।

money

এক্ষেত্রে বিনিয়োগ পর্যালোচনাও একটি গুরুত্বপূর্ণ কাজ। যাতে সিদ্ধান্ত নেওয়া যায়, যে এটি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সন্তান বড় হওয়ার সঙ্গে মূলধনের পরিমাণ বাড়তে থাকবে।

শিক্ষার জন্য বিনিয়োগের লক্ষ্য পূরণের পাশাপাশি, কেউ যখন কোনও র্থ বিনিয়োগ করছেন, তা নিরাপদ কিনা তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ ঝামেলা থেকে বাঁচাতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+