নিজের স্মার্টফোন ব্র্যান্ড আনতে চলেছেন এই বলিউড সুপারস্টার
এবার সেলুলয়েডের পাশাপাশি মোবাইলের দুনিয়ায় পা রাখতে চলেছেন সলমন খান। জানা গিয়েছে, নিজের স্মার্টফোন ব্র্যান্ড এবার বাজারে আনতে চলেছেন তিনি।
মুম্বই, ৯ মার্চ : এবার সেলুলয়েডের পাশাপাশি মোবাইলের দুনিয়ায় পা রাখতে চলেছেন সলমন খান। জানা গিয়েছে, নিজের স্মার্টফোন ব্র্যান্ড এবার বাজারে আনতে চলেছেন তিনি। বড় কোনও বিনিয়োগকারীও এই প্রোজেক্টে বিনিয়োগ করবেন। সলমন নিজে অনেক বড় শেয়ার হোল্ডার হিসাবে থাকবেন। আর নাহলে তাঁর পরিবারের কাউকে রাখবেন।
সূত্রের খবর, এই মুহূর্তে সলমন একটি দল গড়ছেন যাদের মধ্যে স্যামসং ও মাইক্রোম্যাক্সের মতো সংস্থার সিনিয়র পেশাদার ব্যক্তিরা রয়েছেন। তারাই কোম্পানির নীল নকশা তৈরির দায়িত্বে রয়েছেন।

এমনিতে সলমনের জামাকাপড়ের ব্র্যান্ড 'বিইং হিউম্যান' যথেষ্ট জনপ্রিয়। এবার সেই সংস্থার ট্রেডমার্ককেই মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করবেন তিনি। সেই অনুযায়ী মোবাইলের মডেল ও দামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ভারতীয় বাজারকে মাথায় রেখে কম দাম রাখার কথাই ভাবা হয়েছে।
আরও জানা গিয়েছে, 'দ্য বিইংস্মার্ট' স্মার্টফোন প্রথমে অনলাইনে বিক্রি করা হবে। পরে বিভিন্ন মোবাইল কোম্পানি ও ইলেকট্রনিক রিটেল টেনের মাধ্যমে তা দোকানেও বিক্রির কথা ভাবা হয়েছে। যদিও এই বিষয়ে সলমন বা তাঁর পরিবারের কেউ এখনও সরকারিভাবে মুখ খোলেননি।












Click it and Unblock the Notifications