এমডি-সিইও পদে নিয়োগ ইনফোসিস-এর, সিক্কার শূন্য স্থানে আনা হল সলিল এস পারেখকে
ইনফোসিসের মাথায় ফের নতুন নিয়োগ হল। সংস্থার এমডি-সিইও হিসাবে নিযুক্ত হলেন সলিল এস পারেখ।
ইনফোসিসের মাথায় ফের নতুন নিয়োগ হল। সংস্থার এমডি-সিইও হিসাবে নিযুক্ত হলেন সলিল এস পারেখ। আগামী বছরের ২ জানুয়ারি থেকে তিনি দায়িত্ব বুঝে নেবেন।

এই মুহূর্তে পারেখ ফরাসি আইটি সংস্থা ক্যাপজেমিনির গ্রুপ এক্সিকিউটিভ বোর্ডে রয়েছেন। তাঁর কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ডিগ্রি রয়েছে। এছাড়া আইআইটি বম্বে থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ডিগ্রি রয়েছে।
কিছুদিন আগে ইনফোসিসের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে যোগ দেন নন্দন নিলেকানি। তিনি এই পদেই কাজ করবেন। এছাড়া অস্থায়ী সিইও প্রবীণ রাও সিওও (চিফ অপারেটিং অফিসার) পদে কাজ করবেন।
গত অগাস্টে সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তির সঙ্গে বচসার জেরে ইনফোসিসের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করেন বিশাল সিক্কা। তারপরই বিতর্ক থামাতে নন্দন নিলেকানিকে নন এক্সিকিউটিভ ডিরেক্টর করে আনা হয়। এবার স্থায়ী এমডি ও সিইও নিয়োগ করছে ইনফোসিস।












Click it and Unblock the Notifications