৫ বছরে বড় সাফল্য! 'শক্ত' মোদীর অর্থনীতি
ক্রমশ বাড়ছে টাকার দাম। বুধবার বাজার খোলার পর টাকার দাম ৭০ টাকা স্পর্শ করে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমেছে।
ক্রমশ বাড়ছে টাকার দাম। বুধবার বাজার খোলার পর টাকার দাম ৭০ টাকা স্পর্শ করে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমেছে। সকালে বাজার খোলার সময় ডলার পিছু টাকার দাম ছিল ৭০.০৫ টাকা। পরে গড় গিয়ে দাঁড়ায় ৬৯.৮৭ টাকায়। যা পাঁচ বছরে সর্বনিম্ন বলেই জানা গিয়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৪.২ শতাংশ কমে যায় মঙ্গলবার। ব্যারেল পিছু ১৪ মাসের সর্বনিম্ন হয়ে দাঁড়ায় ৫৭.০৭ ডলারে। মঙ্গলবার টাকার দাম ছিল ডলার পিছু ৭০.৪৪ টাকা।
বুধবার বাজার বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত ডলার পিছু টাকার দাম ছিল ৭০.৩৪ টাকা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মঙ্গলবার বিদেশি সংস্থাগুলিশের বাজারে প্রায় ১৪৪.৭৬ কোটি টাকা ঢেলেছে শেয়ার কিনতে।












Click it and Unblock the Notifications