একদিনে রেকর্ড পতন টাকার দামে! সরকারের কাজ নিয়ে প্রশ্ন প্রাক্তন মন্ত্রীর

একদিনে রেকর্ড পতন টাকার দামে। সোমবার বাজার খোলার পরেই টাকার দাম ৮১ পয়সা পড়ে যায়। সেসময় টাকার মূল্য ছিল ডলার পিছু ৭২.৬৫ টাকা। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ডলার পিছু টাকার দাম ছিল ৭১.৮৪ টাকা।

একদিনে রেকর্ড পতন টাকার দামে। সোমবার বাজার খোলার পরেই টাকার দাম ৮১ পয়সা পড়ে যায়। সেসময় টাকার মূল্য ছিল ডলার পিছু ৭২.৬৫ টাকা।

একদিনে রেকর্ড পতন টাকার দামে! সরকারের কাজ নিয়ে প্রশ্ন প্রাক্তন মন্ত্রীর

শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ডলার পিছু টাকার দাম ছিল ৭১.৮৪ টাকা। সেদিন অবশ্য টাকার দামে ৩৫ পয়সা বৃদ্ধি হয়েছিল। সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিনা দ্রব্যের ওপর আমেরিকার শুল্ক চাপানো খবরের জেরে টাকার দামে এই হ্রাস বলে জানা গিয়েছে।

গত সপ্তাহের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে ইকনোমিক রিভিউ মিটিং হয়েছিল। সরকারের পক্ষ থেকে টাকার মূল্যে নিয়ন্ত্রণ রাখতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছিল।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন, প্রয়োজনীয় নয়, এমন দ্রব্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তিনি।

গত বুধবার টাকার দাম নেমে গিয়েছিল ডলার পিছু ৭২.৯২-এ।
শুধুমাত্র গত মাসেই টাকার দাম ৫ শতাংশ কমেছে। এখনও পর্যন্ত এই বছরে টাকার দাম কমেছে প্রায় ১২ শতাংশের ওপর।

বিশ্বের বাজারে তেলের দাম বাড়তে থাকায় আর ভারতের জ্বালানি তেলের ৮০ শতাংশ আমদানি হওয়ায়, কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ বছরের মধ্যে সবথেকে বেশি ঘাটতি দেখা দিয়েছে।

গত কয়েকমাসে কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি দেখা দিলেও, সরকার কোনও ব্যবস্থাই নেয়নি বলে টুইটে অভিযোগ করেছেন পি চিদাম্বরম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+