ফের কমল টাকার দাম! আরও মূল্যহ্রাসের আশঙ্কায় উপায় দিলেন অর্থনীতিবিদরা

ফের কমল টাকার দাম। মঙ্গলবার যা পৌঁছে যায় এযাবত সর্বনিম্ন স্তরে। এদিন বাজার খোলার পর টাকার মূল্য গিয়ে দাঁড়ায় ডলার পিছু ৭০.০৯ টাকায়। সোমবার পাঁচবছরের মধ্যে একদিনে সবথেকে বেশি কমেছিল টাকার দাম।

ফের কমল টাকার দাম। মঙ্গলবার যা পৌঁছে যায় এযাবত সর্বনিম্ন স্তরে। এদিন বাজার খোলার পর টাকার মূল্য গিয়ে দাঁড়ায় ডলার পিছু ৭০.০৯ টাকায়। সোমবার পাঁচবছরের মধ্যে একদিনে সবথেকে বেশি কমেছিল টাকার দাম। বাজার বন্ধের সময় টাকার দাম ছিল ৬৯.৯৩ টাকা।

ফের কমল টাকার দাম! আরও মূল্যহ্রাসের আশঙ্কা অর্থনীতিবিদদের

সোমবারের মূল্যহ্রাসে বিশ্বজুড়ে মুদ্রা সংকট এবং তুরস্কের লিরা সংকটকে কারণ হিসেবে দেখানো হয়েছিল। ২০১৮ সালে টাকার মূল্য হ্রাস পেয়েছে প্রায় ৯ শতাংশ।

অর্থনৈতিক এবং বাজার বিশেষজ্ঞ সঞ্জীব ভূষণ মনে করছেন, এই মূল্যহ্রাসে রপ্তানি বাড়বে।

তুর্কিতে লিরার অবমূল্যায়নের জেরে এশিয়ায় ভারতীয় মুদ্রায় সব থেকে বেশি প্রভাব পড়েছে।

রপ্তানি না বাড়লেও আমদানি বেড়েছে। ফলে ডলারের চাহিদা বেড়েছে। কমেছে টাকার দাম। এমনটাই মনে করছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। টাকার দাম আরও কমবে। এমনটাই মনে করছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়। অর্থনৈতিক বৃদ্ধি আনতে হবে। বিদেশ থেকে বিনিয়োগ আনতে হবে। তাহলে টাকার দাম স্থিতিশীল হতে পারে মনে করছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+