ডলারের সাপেক্ষে সর্বকালীন গোঁত্তা খেয়ে ৭১-এ পৌঁছল টাকার মূল্য
মার্কিন ডলারের সাপেক্ষে সর্বকালীন পড়ল ভারতীয় টাকার দাম। এই প্রথমবার পৌঁছে গেল ৭১ টাকায়।
মার্কিন ডলারের সাপেক্ষে সর্বকালীন পড়ল ভারতীয় টাকার দাম। এই প্রথমবার পৌঁছে গেল ৭১ টাকায়। বৃহস্পতিবার ১৫ পয়সা কমে ৭০.৭৪ টাকায় পৌঁছে গিয়েছিল টাকার মূল্য। এদিন বাজার খোলার পর হয় ৭০.৯৫। পরে আরও পড়ে গিয়ে ৭১-এর কোটা ছুঁয়ে ফেলে। গত তিনবছরে এতটা পতন হয়নি বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন।

অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ডলারের অস্বাভাবিক চাহিদা টাকার দামকে তলানিতে এনে ফেলেছে বলে মনে করা হচ্ছে। বিশেষত উন্নয়নশীল দেশগুলির মুদ্রা ডলারের সাপেক্ষে তলানিতে নামছে। ইন্দোনেশিয়ার রুপিয়া-র কথাই উদাহরণ হিসাবে বলা যেতে পারে। শুক্রবার তা দুই দশকের মধ্যে সর্বকালীন নিচে নেমে গিয়েছে।
তুরস্ক, আর্জেন্তিনার মতো দেশেও মুদ্রার দাম ডলারের সাপেক্ষে হ্রাস পেয়েছে। কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি অনেক বেড়ে গিয়েছে। তথ্য বলছে, এশিয়ার মুদ্রাগুলির মধ্যে এবছর সবচেয়ে খারাপ ফল করেছে ভারতীয় টাকাই। অন্য দেশের মুদ্রা অনেক এগিয়ে রয়েছে।
অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলে জুন ত্রৈমাসিকের জিডিপির বৃদ্ধি ঘোষিত মাত্রার চেয়ে কমতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শেয়ার বাজারে এর কী ফল হতে পারে সেটাও দেখার বিষয়।












Click it and Unblock the Notifications