১৯ মাসে টাকার দাম সব থেকে কম! লোকসভা ভোটের আগে বড় ধাক্কা মোদীর
বুধবার ভারতীয় টাকার মূল্য আমেরিকার ডলারের তুলনায় ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন। কাঁচা তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে আর্থিক ঘাটতি ও মুদ্রাস্ফীতিতে। ফলে লোকসভা ভোটের আগে সমস্যায় পড়ল মোদী সরকার।
বুধবার ভারতীয় টাকার মূল্য আমেরিকার ডলারের তুলনায় ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন। কাঁচা তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে আর্থিক ঘাটতি ও মুদ্রাস্ফীতিতে। ফলে লোকসভা ভোটের আগে সমস্যায় পড়ল মোদী সরকার।

বুধবার মুম্বইয়ের শেয়ার বাজার খোলার সময় ডলার পিছু টাকার দাম ছিল ৬৮.৪২ টাকা। কিছুক্ষণের মধ্যেই তা পৌঁছে যায় ৬৮.৫০ টাকায়। যা ছিল ২০১৬-র ১ ডিসেম্বরে । বুধবার সকাল ৯.১৫-তে ডলার বিক্রি হয়েছে ৬৮. ৪৯ টাকায়। যা আগের দিনে থেকে ০.৩০% কম। মঙ্গলবার বাজার বন্ধের সময় ডলারের মূল্য ছিল ৬৭.৯৯ টাকা। আর এবছরে টাকা দুর্বল হয়েছে প্রায় ৭ %।
নভেম্বরের মধ্যে ইরান থেকে তেল আমদানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে শরিক দেশগুলিকে আমেরিকা এই বার্তা দেওয়ার পর মঙ্গলবার একধাক্কায় তেলের দাম অনেকটাই বেড়ে যায়।
একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা স্থানীয় শেয়ার বিক্রি করে দেওয়ার প্রভাবও পড়ে বাজারে। এবছরে এখনও পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেশ থেকে প্রায় সাত বিলিয়ন ডলার নিয়ে বেরিয়ে গিয়েছেন।
অন্যদিকে, আমেরিকার সঙ্গে অর্থনীতি নিয়ে বাকি শক্তিশালী প্রতিপক্ষের সংঘাত, মৌসুমী বায়ু আর কাঁচা তেলের মূল্যবৃদ্ধি নিয়েও শঙ্কিত ব্যবসায়ীরা।
বিশেষ কোনও ঘটনা না থাকায়, এসপ্তাহের শুরু বাজার থেকে খানিকটা দূরে রয়েছেন অংশগ্রহণকারীরা। বুধবারও একই ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছে।
মুম্বইয়ের শেয়ার বাজার এদিন সকালে ০.১৬% বৃদ্ধি পায়। পয়েন্টের নিরিখে যা ৫৯.৯১। এদিন সকালে যা ছিল ৩৫,৪৯২.৩০-তে। জানুয়ারি থেকে বাজারে বৃদ্ধি ৪.২%।
Caution: 35 paise away from all time low https://t.co/OjI7lpmW0b
— Saloni Dhanuka (@dhanuka_saloni) June 27, 2018
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications