UPI -এর সঙ্গে যুক্ত করা যাবে RuPay ক্রেডিট কার্ড! কারা এই সুবিধা পাবেন?
ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI নেটওয়ার্কে RuPay ক্রেডিট কার্ড লঞ্চ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বর্তমানে UPI ডেবিট কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা যায়। তবে এই প্রথম RBI-এর উদ্যোগে ইজজাররা
ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI নেটওয়ার্কে RuPay ক্রেডিট কার্ড লঞ্চ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বর্তমানে UPI ডেবিট কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা যায়। তবে এই প্রথম RBI-এর উদ্যোগে ইজজাররা UPI-এর সঙ্গে তাদের RuPay ক্রেডিট কার্ড লিঙ্ক করতে পারবেন।

তবে প্রাথমিক ভাবে এই সুবিধা পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের গ্রাহকরাই নিতে পারবেন। National Payments Corp of India (NPCI) এক বিবৃতিতে বলেছে - গ্রাহকরা তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করার এই নতুন সুযোগ থেকে উপকৃত হবেন।
এমনকি ব্যবসায়ীরাও এই সিদ্ধান্তে উপকৃত হবেন বলেও জানানো হয়েছে। RuPay ক্রেডিট কার্ডগুলি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস (VPA) অর্থাৎ UPI আইডির সঙ্গে লিঙ্ক করা হবে। তবে এর মাধ্যমে লেনদেন সবদিক থেকেই সুরক্ষিত এবং নিরাপদ বলেই জানানো হয়েছে।
রিপোর্ট জানাচ্ছে, জুলাই ২০২২ পর্যন্ত, ৩৩৮ টি ব্যাঙ্ক UPI প্ল্যাটফর্মে লাইভ রয়েছে। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাসিক রিপোর্ট অনুযায়ী, UPI লেনদেন এই বছরের এপ্রিলে ৯.৮৩ লক্ষ কোটি থেকে বেড়ে আগস্টে ১০.৭৩ লক্ষ কোটি হয়েছে। কার্যত প্রত্যেকদিনই বাড়ছে ব্যবহার। আর তা রিপোর্টেই স্পষ্ট।
অন্যদিকে পিওএস অর্থাৎ এর পয়েন্ট অফ সেল টার্মিনালের মাধ্যমে ক্রেডিট কার্ডের ব্যয় এই বছরের এপ্রিলে ২৯,৯৮৮ কোটি টাকা থেকে বেড়ে আগস্টে ৩২,৩৮৩ কোটি টাকা হয়েছে। এমনকি ই-কমার্স প্লাফর্মেও ক্রেডিট কার্ড খরচ অগস্টে বেড়েছে। আর তা বেড়ে ৫৫ হাজার ২৬৪ কোটি টাকা হয়ে গিয়েছে বলে জানাচ্ছে প্রকাশিত খবর।
অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস UPI লাইট-এর আত্মপ্রকাশ ঘটিয়েছেন। এই সিস্টিমে কম ভ্যালুর লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। অন-ডিভাইস ওয়ালেটের মাধ্যমে এটি কাজ করবে বলে জানা যাচ্ছে। UPI Lite পেমেন্ট লেনদেনের সর্বোচ্চ সীমা হবে 200 টাকা।
ডিভাইসের ওয়ালেটে UPI Lite ডিজিটাল পেমেন্ট মোডের মোট সীমা যে কোনো সময়ে দু'হাজার করা যাবে বলে জানানো হয়েছে। তবে এই সুবিধা মাত্র আটটি ব্যাঙ্কের গ্রাহককেই দেওয়া হবে। সেই তালিকাতে- কানারা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক রয়েছে ।
এছাড়াও, ভারত বিল পেমেন্ট সিস্টেমের অধীনে ক্রস বর্ডার লেনদেনের সুবিধাও শুরু হয়েছে। বলে রাখা প্রয়োজন, UPI এই মুহূর্তে দেশের অন্যতম নিরাপদ এবং সুরক্ষিত লেনদেন সিস্টেম।












Click it and Unblock the Notifications