Ration Card Rules: বুধবারেই বাতিল হবে রেশন কার্ড যদি...! হাতে আর মাত্র কয়েক ঘণ্টা কিন্তু
Ration Card Rules: দেশের মানুষের কথা ভেবে একাধিক প্রকল্প-যোজনা চালায় মোদী সরকার! কোটি কোটি মানুষ তার সুবিধা ভোগ করেন। ভারত সরকারের 'ন্যাশানাল ফুড সিকিউরিটি অ্যাক্ট' অনুযায়ী দেশের কিছু মানুষ ফ্রি'তে রেশন পান। একই সঙ্গে অনেক সস্তায় রেশন থেকে নিত্য প্রয়োজনীয় চাল-চিনি সহ বিভিন্ন ধরনের জিনিস কেনার সুবিধা আছে। তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে রেশন কার্ড হোল্ডার হতে হবে। আর তার মাধ্যমেই সংশ্লিষ্ট উপভোক্তা রেশন অফিস (Ration Card Rules) থেকে সুবিধা নিয়ে থাকেন।
দেশের 80 কোটিরও বেশি মানুষ 'ন্যাশানাল ফুড সিকিউরিটি অ্যাক্ট' অনুযায়ী কম খরচে রেশন এবং বিনামূল্যের রেশনের সুবিধা পান। তবে আগামী ১ লা জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে একাধিক নিয়ম বদল হচ্ছে। যার সরাসরি প্রভাব পড়বে উপভোক্তাদের উপর! এমনকী বাতিল হয়ে যেতে পারে রেশন কার্ডও (Ration Card Rules) । জানেন কি ঘটতে চলেছে?

- Ration Card Rules: কাদের কার্ড বাতিল হতে পারে?
সরকার ইতিমধ্যেই রেশন কার্ড হোল্ডারদের (Ration Card Rules) জন্য ই-কেওয়াইসির নিয়ম জারি করেছে। আর তা করতে নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত এমন বহু রেশন কার্ড আছে তাতে এখনও KYC করা হয়নি। বিভিন্ন দফায় রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি করার জন্য সময় বাড়ানো হয়। ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সেই মতো বাড়ানো হয়। কিন্তু এরপরেও তা করা হয়নি।
সরকারের এই নিয়ম সমস্ত রাজ্যের রেশন কার্ড হোল্ডারদের (Ration Card Rules) জন্য জারি করা হয়। ফলে সেই সমস্ত কার্ড বাতিল হয়ে যাবে বলেই জানা যাচ্ছে। যা খবর, ১লা জানুয়ারি ২০২৫ সালের শুরুর দিন থেকেই রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে বলে খবর। তবে এও শোনা যাচ্ছে যে, সম্ভবত ফের একবার বাড়ানো হতে পারে সময়সীমা। এখন দেখার শেষমেশ কি হয়।
- Ration Card Rules: কীভাবে করবেন KYC আপডেট?
হাতে এখনও প্রায় দেড় দিন সময় আছে। এখনও যদি রেশন কার্ড KYC আপডেট না করা হয় তা এই সময়সীমার মধ্যে করে ফেলতে হবে। আর তা করতে যে কোনও রেশন অফিসে গেলেই হয়ে যাবে। এজন্য সংশ্লিষ্ট আধার কার্ড নিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে। মোবাইলের মাধ্যমেও E-Kyc আপডেট করা যাবে।












Click it and Unblock the Notifications