Health Insurance Policy: ৬৫ বছরেও কেনা যাবে স্বাস্থ্য বিমা! পলিসি নেওয়ায় বড় পরিবর্তন
Health Insurance Policy: স্বাস্থ্য বিমা কেনার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত । ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ IRDAI-এর! থাকল না আর বয়সের সীমা। ফলে ৬৫ বছর বয়সেও নতুন বীমা পলিসি কিনতে পারবেন বৃদ্ধ মানুষজন। অনেকেই ৬০ কিংবা ৬৫ বছরের পর আর পলিসি কিনতে পারতেন না। এতে অনেকেই সমস্যার মধ্যে পড়তে হত।
কিন্তু চলতি বছরের ১লা এপ্রিল থেকে IRDAI- নিয়মে বড় বদল করেছে। ফলে এখন থেকে যে কেউ যে কোনও বয়সে নতুন স্বাস্থ্য বীমা কেনার যোগ্য। ইতিমধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বীমাকারীদের নিশ্চিত করতে হবে, যে বয়সের জন্য স্বাস্থ্য বিমা (Health Insurance Policy) নেওয়া হচ্ছে সেই সংক্রান্ত নথি জমা দিতে হবে।

বীমা নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপে স্বাস্থ্য বিমায় যুগান্তকারী (Health Insurance Policy) পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। সংস্থাগুলিও নিত্যনতুন প্ল্যান নিয়ে আসতে পারবে। এতে স্বাস্থ্য পরিষেবা মানও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বহু মানুষ, যাদের ৬০ কিংবা ৬৫ বছর হয়ে গিয়েছে তাঁরা স্বাস্থ্য পলিসি নিতে পারতেন না। নয়া সিদ্ধান্তে বৃদ্ধ মানুষও এবার পলিসির আওতায় আসবেন।
অন্যদিকে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ IRDAI-এ সাস্থ বীমা প্রদানকারী সংস্থাগুলিকে এই বিষয়ে নীতি (Health Insurance Policy) তৈরি করার নির্দেশ দিয়েছে। প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখেই সেই নীতি তৈরি করার কথা বলা হয়েছে। পাশাপাশি তাঁদের দাবি এবং অভিযোগ শুনতে বিমা প্রদানকারী সংস্থাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বলেও নির্দেশে জানিয়েছে IRDAI। এরপরেই এই বিষয়ে সংস্থাগুলি ব্যবস্থা নিতে শুরু করেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে IRDAI-এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমা সংস্থাগুলিকে (Health Insurance Policy) এখন থেকে ক্যান্সার, হার্ট এবং এইডসের মতো সঙ্কটজনক চিকিৎসা নিচ্ছেন এমন রোগীদের সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি স্বাস্থ্য বীমার অপেক্ষার সময়কাল ৪৮ মাস থেকে কমিয়ে ৩৬ মাস করার কথাও বলা হয়েছে।
ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী, বিদ্যমান সমস্ত কভার ৩৬ মাসের মধ্যেই মেটানোর কথা বলা হয়েছে। এই বিষয়ে পলিসি হোল্ডারকে সংস্থাগুলিকে জানানোর কথাও বলা হয়েছে জারি করা নির্দেশিকায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications