Rubber Farming In West Bengal: বাংলায় হচ্ছে রবার চাষ, স্বনির্ভর হতে স্বপ্ন দেখাচ্ছেন রায়গঞ্জের সুকুমার
Rubber Farming In West Bengal: খরচ বাড়ছে প্রত্যেকদিন! মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষ। এই অবস্থায় কর্মসংস্থানের সুযোগও কমছে। ফলে বাড়ছে চ্যালেঞ্জ। নানা ভাবে যুবক-যুবতীরা নিজেদের স্বনির্ভর তৈরির করার চেষ্টা করছেন। কর্মসংস্থানে নতুন দিশা দেখা যাচ্ছে।
যেমনটা দেখাচ্ছেন রাজগঞ্জের প্রত্যন্ত গ্রামের যুবক সুকুমার সরকার। বাংলার মাটিতে রাবার চাষ করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। শুধু নিজে নন, বাংলার যুবকও যাতে নিজের পা'য়ে দাঁড়াতে পারেন সেই দিশা দেখাচ্ছেন। তৈরি করছেন কর্মসংস্থানের নতুন একটি দিশা (Rubber Farming In West Bengal)।

Rubber Farming In West Bengal: কীভাবে কাজ করছেন সুকুমার?
রাজগঞ্জ ব্লকের প্রত্যন্ত মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের যুবক সুকুমার সরকার। নিজেদের প্রায় ১০ বিঘা জমি ছিল। আর সেই জমি থেকেই কর্মসংস্থানের পথ খুলে ফেলেছেন তিনি। লাগিয়ে ফেলেছেন একাধিক রাবার গাছ। আর তা থেকে রাবার তৈরি করছেন তিনি। জমিতে ধান বা পাট চাষ করে দিনের পর দিন লাভ হচ্ছে না। ক্রমশ বেড়েই চলছে ক্ষতির পরিমান। আর তাই দীর্ঘ সময় ধরে বিকল্প কৃষিকাজের সন্ধান চালাচ্ছিলেন সুকুমার সরকার। আর সেই মতো এই রাবার চাষ বেছে নিয়েছেন তিনি।
সুকুমাররা তিন ভাই। সবাই মিলেই আগে জমিতে কৃষিকাজ করতেন। লোকসান বোঝা এতটাই বাড়তে থাকে যে একটা সময় সংসার চালানো মুশকিল হচ্ছিল। এই রবার চাষ করতে সরকারি উদ্যোগে প্রশিক্ষণ নেওয়ার কাজ শুরু করেন সুকুমার। নির্দিষ্ট প্রশিক্ষণও নেন। আর এরপরেই নিজের ১০ বিঘা জমিতে রবার গাছ লাগিয়ে চাষ শুরু করে দেন সুকুমাররা। কিছুদিন পর থেকেই লাভের মুখ দেখতে শুরু করেন।
জানা গিয়েছে, গত কয়েক বছর থেকে রাবার চাষ করছেন সুকুমার সরকার এবং তাঁর পরিবার। গাছ থেকে আঠা বের করে নিজের হাতেই তৈরি করছেন রাবার। বর্তমানে তাদের রাবার অসমে পাড়ি দিচ্ছে। আর এভাবেই বিকল্প কৃষিকাজ হিসাবে এই রাবার চাষ করে কিছুটা লাভের মুখ দেখছেন সুকুমার সরকার ও তার পরিবার। মোটের উপর সুন্দর ভাবেই এখন তাঁদের দিন চলছে। সুকুমারের কথায়, রবার চাষ করে স্বনির্ভর হওয়া সম্ভব। বিকল্প চাষের সঙ্গে যুক্ত হতে চাইলে রবার চাষের উল্লেখ করেন তিনি।
Rubber Farming In West Bengal: পাহাড়ের ঢালে মূলত রবার বাগান
বলে রাখা প্রয়োজন, লাভজনক কৃষিভিত্তিক শিল্প রবার মানুষের দৈনন্দিন প্রয়োজনে তো বটে, আধুনিক সভ্যতার উন্নয়নের রাবারের গুরুত্ব অপরিসীম । বিশ্বে রাবার থেকে প্রায় ৪৬ হাজার পণ্য তৈরি হচ্ছে এখন। পাহাড়ের ঢালে মূলত রবার বাগানগুলি তৈরি হয়।












Click it and Unblock the Notifications