নতুন নোট ছাপিয়ে কত খরচ করেছে মোদী সরকার, জানেন কি

লোকসভায় জানানো হয়েছে যে নোট বাতিলের পর নতুন ৫০০ টাকার নোট ছাপতে কেন্দ্রের ৫ হাজার কোটি টাকার মতো খরচ পড়েছে।

কেন্দ্র সরকারের তরফে লোকসভায় জানানো হয়েছে যে নোট বাতিলের পর নতুন ৫০০ টাকার নোট ছাপতে কেন্দ্রের ৫ হাজার কোটি টাকার মতো খরচ পড়েছে।

নতুন নোট ছাপিয়ে কত খরচ করেছে মোদী সরকার, জানেন কি

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণণ লোকসভায় লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, ৮ ডিসেম্বর পর্যন্ত ১৬৯৫.৭ কোটি ৫০০ টাকার নোট ছাপা হয়েছে। যার জন্য খরচ পড়েছে ৪৯৬৮.৮৪ কোটি টাকা।

একইসঙ্গে তিনি জানিয়েছেন যে রিজার্ভ ব্যাঙ্ক ২ হাজার টাকার ৩৬৫.৪ কোটি নোট ছাপিয়েছে। সেই খাতে খরচ পড়েছে ১২৯৩.৬ কোটি টাকা। এছাড়া ১৭৮ কোটি ২০০ টাকার নোট ছাপাতে খরচ পড়েছে ৫২২.৮৩ টাকা।

২০১৬ সালের ৮ নভেম্বর কেন্দ্র সরকার পুরনো ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল করে দেয়। সেই মুহূর্তে দেশের মোট কারেন্সির ৮৬ শতাংশ বাতিল করে দেওয়া হয়। পরে বাতিল হওয়া নোটের ৯৯ শতাংশই ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে।

পরে নতুন ৫০, ২০০, ৫০০ ও ২ হাজার টাকার নোট বাজারে এনেছে আরবিআই। তবে ডিজিটাল অর্থনীতিতে জোর দিতে নোট ছাপানোর মাত্রা আগের চেয়ে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+