Royal Enfield Upcoming Bikes: বাইক কিনবেন? দাঁড়িয়ে যান! তিনটি নতুন বাইক আনছে রয়্যাল এনফিল্ড
Royal Enfield Upcoming Bikes: ভারতের মাটিতে Royal Enfield এর বাইকের চাহিদা রয়েছে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সময় নানান মডেল লঞ্চ করে। এমনকি বহু ক্ষেত্রে পুরানো মডেলকেও আপডট করে Royal Enfield।
চাহিদার কথা মাথায় রেখে একেবারে নতুন তিনটি মডেল লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। এক নজরে দেখে নিন বাইকের (Royal Enfield Upcoming Bikes) সমস্ত খুঁটিনাটি তথ্য-

- Royal Enfield Upcoming Bikes: Goan Classic 350
Royal Enfield এর অন্যতম বিক্রিত বাইক Classic 350। একেবারে নতুন একটি ভেরিয়েন্টে লঞ্চ (Royal Enfield Upcoming Bikes) করতে চলেছে এই বাইক। Goan Classic 350। একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছে এতে। সামনের দিকে ওটা হ্যান্ডেলবার, হোয়াইটওয়াল টায়ার, আপডেট করা আর্গোনোমিক্সের মতো একাধিক ফিচারকে আপডেট করা হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন কিছু যোগ করা হয়েছে। যা অবশ্যই Classic 350 এর থেকে Royal Enfield Goan Classic 350-কে একেবারে আলাদা করে তুলবে।
- Royal Enfield Upcoming Bikes: Classic 650 Twin
বাজারে আসবে Classic 650 Twin। একেবারে রেট্রো মডেলে Royal Enfield এই বাইক লঞ্চ করবে। ভারতের মাটিতে টেস্টিংয়ের (Royal Enfield Upcoming Bikes) সময় বহুবার দেখা গিয়েছে। নতুন একগুচ্ছ ফিচার দেওয়া হয়েছে। যেমন রাউন্ড LED হ্যাডল্যাম্প, সিঙ্গল পিস সিট, ওয়্যার স্পোক হুইল, ক্রোম ডেটেলিং সহ নতুন ফিচার পাবেন। Royal Enfield Classic 650 Twin এ ব্যবহৃত ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী। যারা হাই পারফরমেন্স বাইক চালাতে পছন্দ করেন তাদের জন্য এই বাইক সেরা অপশন।
- Royal Enfield Upcoming Bikes: New Enfield 350cc
Royal Enfield 350 সংস্থার বিক্রিত বাইকগুলির মধ্যে একটি। খুব শীঘ্রই আপডেট করে বাজারে লঞ্চ করবে সংস্থা। খুব বড় বদল অবশ্য করা হবে না। তবে অতিরিক্ত একাধিক ফিচার যোগ করা হয়েছে এতে। নতুন গ্রাফিক্স ব্যবহার করা হতে পারে। ইঞ্জিনে কোনও বদল থাকছে না। সময়ের সঙ্গে নতুন রঙের অপশন (Royal Enfield Upcoming Bikes) পাওয়া যেতে পারে।












Click it and Unblock the Notifications