Royal Enfield Bikes: জনপ্রিয় এই মডেলের প্রোডাকশন বন্ধ করছে এনফিল্ড! Himalayan 452 -এর জন্যেই এই সিদ্ধান্ত?

Royal Enfield Bikes: গত সপ্তাহে একেবারে নতুন লুকে Himalayan 452 লঞ্চ করে Royal Enfield। যা কিনা 2016 সালে লঞ্চ হওয়া Himalayan 411-এর লেটেস্ট ভার্সন। এরপর কেটে গিয়েছে প্রায় ৭ বছর। একেবারে লেটেস্ট আপডেটেড এবং অতিরিক্ত সিসির নতুন ভেরিয়েন্ট প্রকাশ্যে আনল দেশের অন্যতম বড় মোটরবাইক নির্মাণ সংস্থা Royal Enfield।

নয়া এই ভেরিয়েন্টের বাইকে 452 সিসির লিকিউড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। Royal Enfield-এর এটাই প্রথম বাইক যেখানে লিকিউড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর আগে এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করতো রয়্যাল এনফিল্ড (Royal Enfield Bikes)। তবে Himalayan 452 লঞ্চ হতেই নয়া গুঞ্জন।

Royal Enfield Bikes: himalayan 411

Royal Enfield Bikes: Himalayan 411 বন্ধ হয়ে যাবে?

সংস্থা সূত্রে জানা গিয়েছে, Himalayan 452 লঞ্চ হওয়ার পর সম্ভবত Himalayan 411 এর প্রোডাকশন বন্ধ করে দেওয়া হবে। নতুন করে Royal Enfield এর প্রথম অ্যান্ডভেঞ্জার বাইকটি (Royal Enfield Bikes) শোরুমে মিলবে না। তবে রাতারাতি Royal Enfield এর Himalayan 452 মিলবে না, এমনটা নয় বলেই মনে করছেন এনফিল্ড লাভার্সরা। বহু শোরুমেই এই বাইক পর্যাপ্ত রয়েছে।

Royal Enfield Bikes: Himalayan 452 তে পাওয়ারফুল ইঞ্জিন

Royal Enfield এর দাবি Himalayan 452 তে একাধিক নতুন ফিচার রয়েছে। এমনকি প্রথম লিকিউড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বলেও দাবি Royal Enfield এর। যা কিনা সংস্থার অন্য কোনও বাইকে ব্যবহার করা হয়নি। অন্যদিকে Himalayan 452 তে শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8000rpm -এ- 39.57 bhp এর ম্যাক্সিমাম পাওয়ার এবং 5000 rpm এ 40 nM এর ম্যাক্সিমাম টর্ক জেনারেট করতে সক্ষম। অন্যদিকে 6-স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে।

অন্যদিকে দীর্ঘ যাত্রায় তেলের জোগান ঠিক রাখতে ১৭ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। যা আগের মডেলে থাকা তেলের ট্যাঙ্কের থেকে অনেকটাই বড়। এছাড়াও, Himalayan 452 তে সুইচেবল ABS অর্থাৎ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম রয়েছে। কোম্পানি এই বাইকে ডুয়াল চ্যানেল ABS দিয়েছে।

Royal Enfield Bikes: একাধিক ফিচার

Royal Enfield Himalayan 452 -এ LED Headlamp দেওয়া হয়েছে। এছাড়াও টর্ন এবং টেল ল্যাম্প দেওয়া হয়েছে। সবেতেই LED লাইট ব্যবহার করা হয়েছে। এছাড়াও USB টাইপ সি চার্জিং পয়েন্ট রয়েছে। একাধিক রাইড মোড দেওয়া রয়েছে Royal Enfield Himalayan 452 -তে। অন্যদিকে বাইকটি 4 ইঞ্চির রাউন্ড TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। যা কিনা ফোন থেকে কানেক্ট করা সম্ভব। পাশাপাশি ফুল ম্যাপ নেভিগেশন সহ একাধিক আধুনিক ফিচার দেওয়া রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+