Royal Enfield Sherpa 650: টক্কর দেবে Triumph Scrambler 400 X-কে! আসছে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক

Royal Enfield Sherpa 650: উৎসবের মরশুমে রাইডারদের জন্যে সুখবর Royal Enfield এর! একেবারে নিউ জেনারেশনের বাইক আনতে চলছে এই সংস্থা। আর সেই বাইকটির নাম Royal Enfield Sherpa 650।

আগামী বছরের মাঝামাঝি সময়ে এই বাইকটি প্রকাশ্যে আনতে পারে সংস্থা। একেবারে নিউজ জেনারেশনের বাইক (Royal Enfield Sherpa 650) হওয়ার কারণে বেশ কিছু নতুন ফিচার দেখা যাবে তেমনই বাইকের লুকেও বড় পরিবর্তন থাকবে বলেই মনে করা হচ্ছে।

Royal Enfield Sherpa 650

Royal Enfield Sherpa 650: বড় হ্যান্ডেলবার-আরামদায়ক সিট

Royal Enfield Sherpa 650 রাইডারদের মধ্যে ঝড় তুলবে! এই বাইকের লুক নতুন প্রজন্মের কথা ভেবেই তৈরি করা হচ্ছে বলেই দাবি Royal Enfield-এর। থাকবে বড় হ্যান্ডেল বার থেকে সিঙ্গেল সিট। গোল হেডলাইটের সঙ্গে টর্ন ইন্ডিকেটর দেওয়া রয়েছে। সম্প্রতি এই বাইকের (Royal Enfield Sherpa 650) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। আর তা সামনে আসতেই রীতিমত ভাইরাল হয়।

Royal Enfield Sherpa 650: টক্কর দেবে এই বাইকগুলিকে

অন্যদিকে স্পোক হুইলের সঙ্গে টিউবলেস টায়ার দেওয়া রয়েছে। তবে Sherpa 650 ভারতের বাইকের বাজারে থাকা Triumph Scrambler 400 X, Moto Morini Seiemmezzo এবং Benelli Leoncino 500 কে রীতিমত টক্কর দেবে। বাইকে এলইডি লাইট এবং ডিয়েল চ্যানেল এবিএস রয়েছে। আর তা থাকার জন্যে দুটি টায়ারকে কন্ট্রোল করতে সাহায্য করবে। রয়েছে (Royal Enfield Sherpa 650) স্টাইলিস বিভিন্ন বৈশিষ্ট।

Royal Enfield Sherpa 650: দুটি টায়ারে ডিস্ক ব্রেক

Royal Enfield Sherpa 650 তে শক্তিশালী 648cc এর ইঞ্জিন দেওয়া থাকবে। শুধু তাই নয়, রয়েছে টুইন এয়ার কুল্ড মোটর পাওয়া যাবে। এই বাইকে 46.2 bhp এর পাওয়ার এবং 52 Nm এর পিক টর্ক জেনারেট করতে সক্ষম এই বাইক। রাইডারের সুরক্ষার প্রশ্নে রয়েছে হেভি সাসপেনশন।

এবং দুটি টায়ারেই রয়েছে ডিস্ক ব্রেক। এছাড়াও আরও কিছু ফিচার দেওয়া রয়েছে। তবে তা এখনও প্রকাশ্যে আনতে চায় না Royal Enfield। পুরোটাই চমক দেওয়া হবে বলেই খবর।

Royal Enfield Sherpa 650: দাম

এই বাইকের দাম তুলনামুলক অনেকটাই বেশি। সব মিলিয়ে Royal Enfield Sherpa 650 এর দাম 3.20 লাখ টাকা পড়তে পারে বলে জানা যাচ্ছে। চলতি বছরের শেষের দিকে হয়তো বাইকটির (Royal Enfield Sherpa 650) বুকিং শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+