Royal Enfield: এবার আরও সস্তায় মিলবে রয়্যাল এনফিল্ডের বাইক! খুলছে নয়া আউটলেট 'Reown'

Royal Enfield: বাইক কেনার ইচ্ছা কার না থাকে! আর তা যদি হয় Royal Enfield তাহলে তো কোথাই নেই। ইতিমধ্যে ভারতের বাজারে নিজেদের জায়গা শক্ত করেছে। তবে ইচ্ছা থাকলেও Royal Enfield-এর বাইক কেনার স্বপ্ন সত্যি হয় না। বিশেষ করে Royal Enfield-এর দাম এতটাই বেশি তা মধ্যবিত্তের আয়ত্তের বাইরে কার্যত।

তবে এবার Royal Enfield-কেনার স্বপ্ন সত্যি হতে চলেছে। সবার ঘরে যাতে এই বাইক পৌছয় সেজন্যে অনেকটাই সস্তায় এই বাইক (Royal Enfield) এবার কেনা যাবে।

Royal Enfield Reown

  • Royal Enfield: 'Reown' খুলতে চলেছে সংস্থা

Royal Enfield নতুন সংস্থা আউটলেট 'Reown' খুলতে চলেছে। যেখানে পুরানো মোটরসাইকেল কেনার অপশন রয়েছে। এই আউটলেটে শুধুমাত্র ক্রেতারা সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবেন এমন নয়, পুরানো Royal Enfield বাইকও বিক্রি করতে পারবেন গ্রাহকরা। তবে এই বিষয়ে সংস্থার তরফে এখনও বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। তবে প্রাথমিক ভাবে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু এবং চেন্নাইতে Reon আউটলেট খোলা হবে।

  • Royal Enfield: সার্টিফায়েড বাইক পাওয়া যাবে

কোম্পানির সিইও বি গোবিন্দরাজন জানিয়েছেন, নতুন প্রজন্মের সবার স্বপ্ন করতে চায় Royal Enfield। আর সেজন্যে 'Reown'। যেখানে সস্তায় একেবারে বাইক কেনা/বেচার সুযোগ রয়েছে। এই আউটলেট থেকে বাইক কেনা সম্পূর্ণ ভাবে বিশ্বাস এবং ভরসা যোগ্য হবে বলে দাবি করেছেন গোবিন্দরাজন। সার্টিফায়েড বাইক রয়্যাল এনফিল্ডের 'Reown' আউটলেট থেকে পাওয়া যাবে বলে জানা যাবে।

  • Royal Enfield: হঠাত কেন প্রয়োজন

Royal Enfield-এর চাহিদা আছে সারা বছর। শুধু নতুন নয়, পুরানো বাইকেরও চাহিদাও ব্যাপক রয়েছে। বহু সংস্থাই Royal Enfield এর পুরানো বাইক বিক্রি করছে। তা সার্টিফায়েড বাইক নয়। এমনকি অনেক দামে তা বিক্রী করছে বহু ডিলার। অনেক ক্ষেত্রে নাম খারাপ হচ্ছে সংস্থার। আর তা খতিয়ে দেখে Royal Enfield এমন আউটলেট খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে থেকে এমন আউটলেট খোলা হবে তা এখনও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+