Upcoming Royal Enfield Bike: স্মার্টফোন কানেকটিভিটি থেকে উইন্ডস্ক্রিন! Himalayan 452 এর ঝলক সামনে আসতেই হৈচৈ

Upcoming Royal Enfield Bike: ভারতের বাজারে ঝড় তুলতে আসছে Royal Enfield এর Himalayan 452। ইতিমধ্যে সেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ৭ নভেম্বর এই বাইকের দাম সহ একাধিক তথ্য সামনে আনবে সংস্থা।

তা সামনে আনার আগেই বাইকের টিজার প্রকাশ করল Royal Enfield। যেখানে বাইকের একটি ঝলক সামনে নিয়ে আসা হয়েছে। আর তা সামনে আসতেই হৈচৈ বেঁধে গিয়েছে বাইক রাইডারদের মধ্যে।

Royal Enfield Bike

  • Upcoming Royal Enfield Bike:

Royal Enfield এর সোশ্যাল মিডিয়া থেকে ওই টিজার সামনে আনা হয়েছে। টিজার ভিডিওতে দেখা যাচ্ছে Royal Enfield এর Himalayan 452 চ্যালেঞ্জিং উমলিং লা পাসে নেভিগেট করছে। তবে এই বাইক বাজারে আসলে KTM 390 Adventure এবং Hero Xpulse 400 এর সঙ্গে টক্কর দেবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ইঞ্জিন থেকে বাইকের ফিচার রাইডারদের পছন্দ হবে বলেই মনে করা হচ্ছে।

  • Upcoming Royal Enfield Bike: ইঞ্জিন

একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Royal Enfield এর Himalayan 452 এ 451.65cc লিকিউড-কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 8,000rpm এ 40PS এর পাওয়ার জেনারেট করতে পারে। শুধু তাই নয়, এই বাইকে 40 থেকে 45Nm এর মধ্যে টর্ক পাওয়ার আশা করছেন বাইক রাইডাররা।

4- বাল্ব এবং DOHC কনফিগারেশনের সঙ্গে যুক্ত ৬ স্পিড গিয়ারবক্স। Himalayan 452 এ সামনে এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে। সুরক্ষায় রয়েছে এবিএস সিস্টেমও। সাসপেনশনে USD ফ্রন্ট ফর্ক এবং মনোশক রিয়ার ইউনিট মিলবে বলেও জানা যাচ্ছে।

  • Upcoming Royal Enfield Bike: ফিচার

Royal Enfield এর Himalayan 452-এ আধুনিক ফিচার দেওয়া রয়েছে। আছে স্মার্টফোন কানেকটিভিটি, এক গোল এলইডি হ্যাডল্যাম্প, রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি, বড় ফুয়েল ট্যাঙ্ক, উইন্ডস্ক্রিন, সিটের ডিজাইনেও রয়েছে চমক। পাশাপাশি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও রয়েছে বলে জানা যাচ্ছে। যার মাধ্যমে একাধিক কাজ অ্যাপের মাধ্যমে করা যেতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে ২১ ইঞ্চির ফ্রন্ট হুইল এবং ১৭ ইঞ্জির রিয়র হুইল রয়েছে।

  • রইল সেই টিজার

  • Upcoming Royal Enfield Bike: দাম

মনে করা হচ্ছে Royal Enfield এর Himalayan 452-এর দাম রাইডারদের আয়ত্তের মধ্যেই রাখা হবে। শোনা যাচ্ছে, এক্স শোরুম দাম হতে পারে 2.85 লাখ টাকা। তবে এই বিষয়ে আরও জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে বাইকের ছবি সামনে আসতেই একেবারে রাইডারদের মধ্যে হৈচৈ পড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+