Royal Enfield-এর Shotgun 650 তথ্য ফাঁস হতেই শোরুমে ভিড়! কবে লঞ্চ করছে এই বাইক
Royal Enfield: নতুন প্রজন্মের রয়্যাল এনফিল্ডের প্রতি প্রেম সবাই জানে! আর সেই ভালোবাসার জন্যে ভারতের বাইকের বাজারে নিজেদের জায়গা শক্ত করেছে Royal Enfield। সংস্থার একের পর এর বাইক ইতিমধ্যে রাস্তায় ঝড় তুলেছে।
খুব শীঘ্রই আরও বেশ কয়েকটি মডেলের বুলেট লঞ্চ করতে চলছে সংস্থা। কিন্তু তার আগেই ফাঁস Royal Enfield এর নয়া একটি মডেল Shotgun 650। সরকারের কাছে দেওয়া বেশ কিছু তথ্য প্রকাশ্যে চলে এসেছে।

- Royal Enfield: ঝড় তুলবে Shotgun 650
Shotgun 650 বাইকটির ফিচারে বেশ কিছু বদল আনা হয়েছে! সুপার মিটিওর 650-এর মতো প্লাটফর্মের উপর ভিত্তি করে বাইকটিকে তৈরি করা হয়েছে। তবে ডিজাইনে বেশ কিছু রদবদল করা হয়েছে। এমনকি ছোট করা হয়েছে হুইলবেস। Shotgun 650 বাইকটির উচ্চতা অনেকটাই বাড়িয়েছে Royal Enfield। সুপার মিটিওর 650 থেকে ৫০ এমএম বেশি। মূলত স্ট্রিট বাইক হিসাবেই Shotgun 650-কে লঞ্চ করাতে চায় রয়্যাল এনফিল্ড।
- Royal Enfield: ইঞ্জিনও অনেক বেশি শক্তিশালী
সাসপেনশন মজবুত করা হয়েছে Royal Enfield এর Shotgun 650 বাইকটির। ইঞ্জিনও অনেক বেশি শক্তিশালী। 648cc প্যারালাল টুইন ইঞ্জিন সম্ভবত বাইকটিতে থাকতে পারে। একই সঙ্গে 47hp শক্তি উৎপন্ন করবে। গিয়ারিং এবং ইঞ্জিন টিউনিংয়ের মতো বিষয়গুলিও একই রকম হবে বলে আশা করা হচ্ছে।
তবে হেড লাইট এবং অন্যান্য বেশ কিছু নতুন এই বাইকে দেখা যেতে পারে। একই সঙ্গে Shotgun 650 এ মোবাইল চার্জের সুবিধার মতো আরও বেশ কিছু সুবিধাও এই বাইকে থাকবে বলে জানা যাচ্ছে।
- Royal Enfield: কবে আসছে?
তবে Shotgun 650 বাইকটি কবে Royal Enfield বাজারে নিয়ে আসবে তা এখনও স্পষ্ট নয়। তবে খুব Royal Enfield একেবারে নতুন জেনারেশনের Himalayan 450 লঞ্চ করবে। নভেম্বরেই সম্ভবত বাইকটি ভারতের শোরুমে দেখতে পাওয়া যাবে। 451.65cc লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে বাইকটিতে। শুধু তাই নয়, এই বাইকের ডিজাইন এবং লুক আরও আকর্ষিণীয় করে তুলেছে এনফিল্ডের অ্যাডভেঞ্চার বাইকটিকে।
আর এরপরেই ভারতের বাজারে Shotgun 650 বাইকটিকে দেখতে পাওয়া যেতে পারে। তবে বাইকটির তথ্য সামনে আসতেই শোরুমের খোঁজখবর নিতে শুরু করেছে বাইক রাইডাররা। তবে ভারতের রাস্তায় Royal Enfield এর এই বাইক ঝড় তুলবে তা কার্যত স্পষ্ট। তাহলে আর কি শুরু হোক কাউন্টডাউন।












Click it and Unblock the Notifications