Shotgun 650 লঞ্চ করল Royal Enfield! বাইকেই আছে USB চার্জার সহ একাধিক সুবিধা, আর দাম...
Royal Enfield Shotgun 650 Launched: প্রতিক্ষার অবসান ঘটালো Royal Enfield। একেবারে নতুন লুকে Shotgun 650 প্রকাশ্যে আনল সংস্থা। Royal Enfield এ হাতে এই নিয়ে 650cc রেঞ্জের চারটি বাইক হয়ে গেল।
আগামীদিনে Himalayan 650, বুলেট ৬৫০ এবং বুলেট ক্লাসিক ৬৫০ এর মতো আরও 650cc বাইক লঞ্চ করার কথা আছে Royal Enfield-এর। এক নজরে দেখে নেওয়া যাক Royal Enfield Shotgun 650 এর (Launched) ফিচার এবং অন্যান্য তথ্যগুলি।

- Royal Enfield Shotgun 650 Launched: ভেরিয়েন্ট এবং দাম
নতুন Royal Enfield Shotgun 650 এর উৎপাদন (Launched) চেন্নাইয়ের প্লান্টে শুরু করে দিয়েছে সংস্থা। এর মোট তিনটি ভেরিয়েন্ট এবং চার রঙের অপশন আছে। বেস ভেরিয়েনয়, কাস্টম রোড 3.59 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।
এই ট্রিমের সঙ্গে শীটমেটল গ্রে সিঙ্গল কালার অপশনে পাওয়া যাবে। ট্রিমের নাম অনুসারে, শটগান 650 -তে একাধিক অপশন রয়েছে। খুব শীঘ্রই Shotgun 650-তে সিঙ্গল সিট থেকে ডবল আসনে সুইচ করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে রাইডাররা Shotgun 650-কে ব্যবহার করতে পারবে।
- Royal Enfield Shotgun 650 Launched: ডিজাইন
নতুন Royal Enfield Shotgun 650-তে গোল হ্যাডল্যাম্প এবং রিয়র ভিউ মিরর, ক্লাসিক টিয়র-ড্রপ ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এছাড়াও সার্কুলার টার্ন ইন্ডিকেটর্স এবং টেল ল্যাম্প, লো বডি প্যানেলিংয়ের মতো আধুনিক ফিচার পাবেন গ্রাহকরা। এছাড়াও এলইডি হ্যাডল্যাম্প, ইউএসবি চার্জার, অ্যাডজাস্টবেল লিবরের সঙ্গে আধুনিক এবং উন্নতমানের আসন দেওয়া হয়েছে। সেমি ডিজিটাল স্পিডোমিটার এবং সম্পূর্ণ ডিজিটাল ট্রিপর নেভিগেশন ডায়ল দেওয়া হয়েছে।
- Royal Enfield Shotgun 650 Launched: ইঞ্জিন ক্ষমতা
Royal Enfield Shotgun 650- বাইকটিতে 648cc, প্যারালাল টুইন, এয়ার-ওয়েল কুল্ড SOHC ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 47 PS এর সর্বোচ্চ পাওয়ার এবং 52.3 Nm এর পিক টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়াও এতে 6-স্পিড Constant Mesh Gearbox- দেওয়া হয়েছে।
Royal Enfield এর দাবি, তাদের নয়া Shotgun 650- বাইকটি প্রতি লিটারে ২২ কিমি পর্যন্ত ছুটতে পারবে। সিট হাইট মাত্র 795 মিমি। বাইকটির কন্ট্রোল এবং হ্যাণ্ডেলিং অনেক বেশি সহজ।
খুব শীঘ্রই Royal Enfield এর সমস্ত শোরুমে চলে আসবে এই বাইক। কলকাতার যে কোনও শোরুমে এই বিষয়ে খোঁজ নিতে পারেন। তবে বুকিং অপশন আগে খুলে দিয়েছি সংস্থা।












Click it and Unblock the Notifications