Royal Enfield Himalayan 650: এনফিল্ডে এবার 'সবথেকে বড় চাকা'! টক্কর হবে Benelli-KTM এর সঙ্গে
Royal Enfield Himalayan 650: Royal Enfield এর বাইক 350cc এর ইঞ্জিন পাওয়ার থেকে শুরু হয়। সংস্থার একাধিক হাই-পাওয়ারট্রেন মোটরসাইকেল রয়েছে। আর এই সমস্ত শক্তিশালী বাইকগুলি মূলত লং রুট এবং পাহাড়ে যাতে সহজে চালানো যায় সেজন্য তৈরি করে Royal Enfield। 650 cc ইঞ্জিন পাওয়ার সহ একটি নতুন বাইক নিয়ে কাজ করছে সংস্থা।
আর সেটি হল Royal Enfield Himalayan 650। এক নজরে দেখে নিন বাইকের (Royal Enfield Himalayan 650 details in Bengali) খুটিনাটি তথ্যগুলি-

- Royal Enfield Himalayan 650 ইঞ্জিন পাওয়ার
Royal Enfield Himalayan 650 বাইকে শক্তিশালী 650cc এর পাওয়ার ইঞ্জিন দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এই বাইক দীর্ঘ রাস্তায় 25 kmpl পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। বাইকে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হয়েছে। সব মিলিয়ে Royal Enfield এর নয়া Himalayan 650 বাইকটির ওজন 211 kg। খারাপ রাস্তাতে সহজেই কন্ট্রোল করতে পারবেন এই বাইক।
- Royal Enfield Himalayan 650: 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং 21 ইঞ্চির টায়ার
Royal Enfield Himalayan 650 বাইকটিকে লং রুটের জন্যই তৈরি করা হয়েছে। এতে 12 লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হতে পারে। এমনটাই জানা গিয়েছে। শুধু তাই নয়, এই বাইকের সামনে ২১ ইঞ্চি এবং পিছনে ১৯ ইঞ্চির টায়ার দেওয়া হয়েছে। বর্তমানে কোম্পানি নতুন বাইকের দাম এবং লঞ্চের তারিখ সম্পর্কে কোনও প্রকাশ করেনি। অনুমান করা হচ্ছে যে এই বাইকটির এক্স শোরুম প্রাইস 4 লক্ষ টাকা হতে পারে। শুধু তাই নয়, ২০২৫ সালে Himalayan 650 Royal Enfield লঞ্চ করতে পারে। নয়া এই বাইক KTM 390 Adventure, Moto Morini X-Cape এবং Benelli TRK 502-এর মতো বাইককে জোড় টক্কর দেবে।
Royal Enfield Himalayan 650 তে থাকবে এই ফিচার
- ভারী ইঞ্জিনের এই বাইকে ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে
- বাইকটিতে স্পোক হুইল দেওয়া হয়েছে
- বাইকের টায়ারেই ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে
- ব্লুটুথ কানেক্টিভিটি এবং টিএফটি স্ক্রিনের সুবিধা দিয়েছে সংস্থা
- এমনকি রয়্যাল এনফিল্ডের এই বাইক রাইডাররা টিউবলেস টায়ার এবং ট্র্যাকশন কন্ট্রোলের সুবিধা পাবেন












Click it and Unblock the Notifications