Royal Enfield এর Himalayan 450 -এর সঙ্গে মিলবে একাধিক accessories! পাবেন এই সুবিধাগুলিও
Royal Enfield: কাউন্টডাউন শুরু! আগামী ১লা নভেম্বর ভারতের বাজারে আসছে Royal Enfield এর Himalayan 450। সরকারি ভাবে লঞ্চের আগেই ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে বাইকটির একাধিক ফিচার।
তবে এই বাইক ঘিরে জোর উন্মাদনা রাইডার্সদের মধ্যে। বিশেষ করে মাইলের পর মাইল যারা রাইড করেন, তাঁদের জন্যে Royal Enfield এর Himalayan 450 একেবারে পারফেক্ট।

- Royal Enfield: হার্ডওয়্যার
KTM 390 অ্যাাডভেঞ্চারের তুলনায় হিমালয়ান ৪৫০ (Himalayan 450) এর পাওয়ার কিছুটা কম। তবে এর হুইলবেস অনেকটাই লম্বা। এই বাইকের ২১ ইঞ্জির ফ্রন্ট এবং ১৯ ইঞ্চির রিয়র হুইলস পাওয়া যাবে। সামনের এবং পিছনের ডিস্ক ব্রেকগুলি ডুয়াল-চ্যানেল ABS সহ বেশ কিছু সুবিধা রয়েছে Royal Enfield এর নয়া এই বাইকে। যা বাইক চালানোর মজাকে বাড়িয়ে তুলবে।
নতুন কিছু প্রযুক্তি রয়েছে এই বাইকে। যেমন রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি রয়েছে। পাশাপশি USD ফ্রন্ট ফর্ক এবং একটি মনোশক রিয়ার সাসপেনশনও রয়েছে বাইকটিতে।
- Royal Enfield: ফিচার
Royal Enfield এর Himalayan 450-তে বেশ কিছু দারুণ ফিচার রয়েছে। আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লস্টর, একটা গোল হেডলাইট, ব্লুটুথ নেভিগেশন, অল-এলইডি লাইটিং, ডুয়েল এলইডি ইন্ডিকেটর, ব্রেক ইন্ডিকেটর আছে, এবং ট্রিপল-ইন-ওয়ান টেলল্যাম্প ব্যবহার করা হয়েছে অ্যাডভেঞ্চার বাইকটিতে।
Himalayan 450-তে বেশ কিছু accessories থাকবে Royal Enfield এর তরফে। যেমন বেশ কিছু সিটের অপশন, মিরর, ক্র্যাশ গার্ড, হ্যাণ্ডেলবার গার্ড, ফুটপ্যাড সহ একাধিক কিছু রয়েছে।
- Royal Enfield: 451.65cc ইঞ্জিন
Himalayan 450 এর মতো অ্যাডভেঞ্চার বাইকে একেবারে নতুন 451.65cc ইঞ্জিন রয়েছে। যেখানে 40PS এর ম্যাক্সিমাম পাওয়ার এবং প্রায় 40-45Nm এর টর্ক তৈরি করতে পারবে Royal Enfield এর এই বাইক। Himalayan 450 এর খুব একটা বেশি নয়। মাত্র ৩৯৪ গ্রাম। ল্যান্ডিং ক্ষমতা ১৮০ কিলোগ্রাম। 1510mm এর লম্বা হুইলবেস রয়েছে।
- Royal Enfield: দাম?
এবার আশা যাক বাইকটির দামে! Royal Enfield Himalayan 450-এর এক্স-শোরুম মূল্য প্রায় ২.৮ লাখ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, বিক্রি ধরে রাখতে সংস্থার তরফে বেশ কিছু নতুন অফার দেওয়া হতে পারে। ওয়ারেন্টিও বাড়াতে পারে।












Click it and Unblock the Notifications