Royal Enfield প্রেমীদের জন্য বড় খবর! অবশেষে Guerrilla 450 লঞ্চ করল ভারতের রাস্তায়

Royal Enfield Guerrilla 450: Royal Enfield লাভার্সদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! সবথেকে পাওয়ারফুল মর্ডান রোডস্টার বাইক Guerrilla 450 লঞ্চ করল। ভারতের বাজারে এই বাইকের এক্স শোরুম প্রাইস 2.39 লাখ টাকা থেকে শুরু হচ্ছে।

ফান রাইডের মজা নিয়ে হলে Royal Enfield Guerrilla 450 দ্য বেস্ট। বাইকে ব্যবহৃত ইঞ্জিন 40 হর্স পাওয়ার শক্তি দেয়। আরামদায়ক সিট থেকে শুরু করে আরামদায়ক সাসপেনশন, সঙ্গে একাধিক সেফটি ফিচার। যা চমকে দেবে-

Royal Enfield Guerrilla 450

  • Royal Enfield Guerrilla 450: দাম এবং ভেরিয়েন্ট

একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করেছে Royal Enfield Guerrilla 450 বাইকটি। সেই মতো দাম আলাদা আলাদা। যেমন - Royal Enfield Guerrilla 450 এর Analogue ভেরিয়েন্টের দাম পড়বে (এক্স শোরুম) 2.39 লাখ টাকা। Dash ভেরিয়েন্টের দাম পড়বে 2.49 লাখ এবং Flash এর এক্স শোরুম দাম হবে 2.54 লাখ টাকা।

নতুন Guerrilla 450 বাইকের বিক্রি আগামী ১লা অগস্ট থেকে শুরু হবে। বুকিং শুরু হয়ে গিয়েছে। এতে পাঁচটি নতুন রঙের অপশন দেওয়া হয়েছে। যেমন Smoke Silver, Playa Black, Yellow Ribbon, Gold Dip এবং Brava Blue

  • Royal Enfield Guerrilla 450: ডিজাইন এবং ফিচার

নতুন Guerrilla 450 এর ডিজাইন রোডস্টার স্টাইল। এই স্টাইল নতুন প্রজন্মকে আকর্ষণ করবে। বাইকের ওজন মাত্র 185 কিলোগ্রাম। যা কিনা Himalayan বাইকের থেকে অন্তত ১১ কিলোগ্রাম হালকা। 400cc ইঞ্জিনে Royal Enfield এটি দ্বিতীয় বাইক। যাতে 17 ইঞ্চির টায়ার দেওয়া হয়েছে। নতুন Guerrilla 450-তে একেবারে গোল LED হেডলাইট, যার ডিজাইন ক্লাসিক লুককে আরও বাড়িয়ে তুলেছে। এছাড়াও বাইকে গোল TFT ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে। এছাড়াও নেভিগেশনের সুবিধা রয়েছে। যা মিটার ব্লু-টুথ কানেকটিভিটির সঙ্গেযুক্ত আছে। 11 লিটারের পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে।

  • Royal Enfield Guerrilla 450: ইঞ্জিন ক্ষমতা

ইঞ্জিন পাওয়ার

ইঞ্জিন - 452cc, সিঙ্গল সিলিন্ডার
পাওয়ার - 40PS
টর্ক - 40NM
গিয়ারবক্স - 6 স্পিড

Royal Enfield Guerrilla 450 ব্যবহৃত ইঞ্জিন সবথেকে আধুনিক এবং শক্তিশালী। 40 PS শক্তি রাস্তায় রোমাঞ্চ তৈরি করতে যথেষ্ট। এই ইঞ্জিন কোম্পানির অফ-রোড বাইক হিমালয়ানকে শক্তি দেয়। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে Royal Enfield -এর যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে ওয়েবসাইটেও (Guerrilla 450) দেখতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+