আকর্ষণীয় নীল রঙে নতুন Royal Enfield! লঞ্চের আগেই 'বাজারে' Goan Classic 350 এর প্রথম ঝলক
Royal Enfield Goan Classic 350 Unveiled : নতুন প্রজন্মের কাছে Royal Enfield সব সময় প্রিয়! দিনে দিনে ক্রমশ বাড়ছে চাহিদা। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে একেবারে নতুন বাইক লঞ্চ করছে Royal Enfield। আসছে Goan Classic 350। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা । আর তার মধ্যেই সামনে চলে এল Royal Enfield Goan Classic 350 এর ফার্স্ট লুক। আর প্রথম ঝলকেই (Unveiled) একেবারে পাগল ৮ থেকে ৮০!
গোয়াতে Royal Enfield Goan Classic 350 লঞ্চ হবে। যা খবর, আগামীকাল ২৩ নভেম্বর MOTOVERSE 2024 এ এই বাইকের অফিশিয়াল লঞ্চ হবে। তবে প্রথম ঝলকেই স্পষ্ট বাইকটি 'ববার স্টাইলের' বাইক হবে। এক নজরে দেখে নিন বাইকের খুঁটিনাটি তথ্য-

Royal Enfield Goan Classic 350 Unveiled: এক নজরে সব তথ্য
Goan Classic 350 নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য সামনে আনেনি Royal Enfield। সংস্থা বলছে, ফিচার-স্পেসিফিকেশন জানতে আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে জানা যাচ্ছে, এই বাইকে সিঙ্গল সিট লেআউট থাকতে পারে। পাশাপাশি টিউবলেস টায়ার এবং স্পোক হুইল থাকতে পারে বলেও খবর। তবে সামনে Classic 350 এর মতোই ১৯ ইঞ্চির হুইল দেওয়া হয়েছে। বাইকের পিছনে লুককে আরও বাড়াতে ১৮ ইঞ্চির জায়গায় ১৬ ইঞ্চির হুইল দেওয়া হয়েছে।
Royal Enfield Goan Classic 350 Unveiled: যে কোনও উচ্চতার মানুষ চালাতে পারবে
Royal Enfield Goan Classic 350 এর সিট হাইট অনেকটাই ছোট রাখা হয়েছে। ফলে যে কোনও ইয়চ্চতার মানুষই এই বাইক চালাতে পারবে। জানা যাচ্ছে, Goan Classic 350 -তে এলইডি হেডল্যাম্প, এলইডি Blinker দেওয়া হয়েছে। এবং মিনি অ্যাপ হ্যাংর এবং টেল ল্যাম্প দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, মডগার্ড অনেকটাই ছোট দেওয়া হয়েছে। সাইলেন্সরেও আনা হয়েছে বড় বদল।
Royal Enfield Goan Classic 350 Unveiled: তিন রঙে কেনা যাবে?
Royal Enfield Goan Classic 350 বাইকটি গ্রাহকরা তিন রঙে কিনতে পারবে। আছে রয়্যাল ব্লু, ম্যাট ফিনিশ ব্ল্যাক কালার। Goan Classic 350-তে Royal Enfiel 349 cc এর শক্তিশালী ইঞ্জিন দিয়েছে। যা কিনা 20 bhp পাওয়ার এবং 27 নিউটন মিটর পিক টর্ক জেনারেট করতে পারে। 5- স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে এটি।
Royal Enfield Goan Classic 350 Unveiled:দাম
নতুন Royal Enfield Goan Classic 350 এর দাম 2.30 লাখ টাকার কাছাকাছি হতে পারে।












Click it and Unblock the Notifications