২ লাখ ৩৫ হাজারে Goan 350 লঞ্চ করে ধামাকা ফেলে দিল Royal Enfield! ডিজাইন থেকে ফিচার, রয়েছে বড় চরম
Royal Enfield Goan Classic 350 Launch: দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে ভারতের বাজারে লঞ্চ করল Royal Enfield Goan Classic 350। একেবারে রেট্রো লুকে এই বাইক লঞ্চ করেছে। তবে ডিজাইনে নতুন কিছু নয়! অনেকেই বলছেন java র একটি বাইকে এমন ডিজাইন দেখা গিয়েছে।
তবে লঞ্চ হওয়া নয়া রয়্যাল এনফিল্ডে একগুচ্ছ ফিচার এবং স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এক নজরে দেখে (Royal Enfield Goan Classic 350 Launch) নিন নয়া এই বাইকের খুঁটিনাটি তথ্য-

- Royal Enfield Goan Classic 350 Launch: লঞ্চ এবং দাম
Royal Enfield Goan Classic 350 এর একাধিক ভেরিয়েন্ট ভারতের বাজারে লঞ্চ ( Launch) করেছে। সিঙ্গল টোন কালার অপশনে এই বাইকের এক্স শোরুম দাম 2.35 লাখ টাকা। অন্যদিকে ডুয়েল টোন ভেরিয়েন্টের দাম পড়বে 2.38 লাখ টাকা (এক্স শোরুম প্রাইস)। এই বাইকে শুধুমাত্র সিঙ্গেল সিট অপশন দেওয়া হয়েছে। পিছনে যদি কাউকে বসাতে হয় তাহলে আলাদা করে সিট লাগাতে হবে।
- Royal Enfield Goan Classic 350 Launch: ইঞ্জিন এবং পাওয়ার
Royal Enfield Goan Classic 350 এ 349 cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 20.2 bhp পাওয়ার এবং 27Nm টর্ক জেনারেট করতে পারে। Royal Enfield এর নয়া এই বাইক 5 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। এক লিটারে এই বাইক 36.2 km মাইলেজ অফার করে।
বাইকে ব্যবহার টেলিস্কোপিক ফর্ক এবং twin shock absorber Goan Classic 350 চালানোর মজাকে বাড়িয়ে তুলবে। এছাড়াও রাইডারের সুরক্ষার বিষয়টিকে রয়্যাল এনফিল্ড মাথায় রেখেছে। সেই মতো নয়া বাইকে ডুয়েল চ্যানেল এন্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) দেওয়া হয়েছে। ডিস্ক ব্রেকের সুবিধা এতে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে নেভিগেশনের সুবিধা দেওয়া হয়েছে।
- Royal Enfield Goan Classic 350 Launch: নতুন ফিচার
Goan Classic 350 -তে LED লাইটস, অ্যাডজাস্টেবল লিভার্স সহ একাধিক আপডেটেড অ্যাডভান্সড ফিচার এতে যোগ করা হয়েছে। এই বাইকে ক্রেডল ফ্রেম দেওয়া হয়েছে। Royal Enfield Goan Classic 350 -তে রাউন্ড LED হেডলাইট, টিয়র ড্রাপ শোপ ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এছাড়াও বাইকটিতে এপ-হ্যাঙ্গার টাইপের হ্যান্ডেলবার এবং ফ্লোটিং সিট দেখা যায়। পাশাপাশি টিউবলেস ওয়ার স্পোক রিমস এবং হোয়াইট ওয়াক টায়ার দেওয়া হয়েছে।
খুব শীঘ্রই বুকিং অপশন খুলে দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে কলকাতার যেকোনও Royal Enfield এর শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে (Goan Classic 350 Launch) পারবেন।












Click it and Unblock the Notifications