Royal Enfield Gasoline: বাজারে Royal Enfield ইলেকট্রিক 'Bullet'! ৭ ঘন্টার চার্জে হোক যত খুশি দৌড়
Royal Enfield Gasoline: যে কোনও বাইক সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে Royal Enfield! বাইকপ্রেমীদের কাছে পছন্দের তালিকার প্রথমেই থাকে এই সংস্থার তৈরি বাইক। Royal Enfield এর বাইকের আওয়াজটার মধ্যেই একটা ব্যাপার রয়েছে!
কিন্তু এমন হল আপনার পাশ দিয়ে একটা রয়্যাল এনফিল্ডের বাইক বেরিয়ে গেল কিন্তু কোনও আওয়াজই পেলেন না। তাহলে কেমন লাগবে! হঠাত করে একটু অবাকই লাগবে! কিন্তু এমন তখনই হওয়া সম্ভব যখন বাইকে ইলেকট্রিক মোটরের ব্যবহার করা হবে। তাহলে কোনও শব্দই থাকবে না।

- বুলেটের নাম 'Gasoline'
বেঙ্গালুরুর সংস্থা Bulleteer Customs এমনই কিছু করে দেখিয়েছে! যা দেখে রীতিমত অবাক বাইকপ্রেমীরা। ভাবছেন তো বিষয়টি কি!!! ওই সংস্থা বুলেটকে একেবারে বৈদ্যুতিক বুলেটে বদলে দিয়েছে। আর ওই ইলেকট্রিক বুলেটের নাম সংস্থা 'Gasoline' দিয়েছে। রয়্যাল এনফিল্ডের Bullet ( ১৯৮৪ মডেল) এর উপর বেসড। বাইকটিকে একটি ববার লুক দিতে চ্যাসিসটি 3 ইঞ্চি লম্বা করা হয়েছে। এতে নতুন ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে।
- ইঞ্জিনই নাকি নেই
এছাড়াও= আরও একাধিক পরিবর্তন করা হয়েছে বাইকের লুকে। বাইকের ইঞ্জিন সরিয়ে বসানো হয়েছে ব্যাটারি। ব্যাটারিকে সম্পূর্ণ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হঠাত করে দেখলে ইঞ্জিন আছে বলেই মনে হবে। ফুয়েল ট্যাঙ্কের নীচেই বসানো হয়েছে সেটিকে। বাইকে তিনটি আলাদা আলাদা ড্রাইভিং মোড রয়েছে। শুধু তাই নয়, বাইকটিতে 5kW BLDC হাব মোটর দেওয়া হয়েছে। এবং একটি 72V 80Ah ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।
- টপ স্পিড 110kmph
এই বাইকটি রেগুলার মোডে ৯০ কিমি, ইকোনমি মোডে ১০০ কিমিরও বেশী রেঞ্জের ছুটবে। এই বাইকে ব্যবহৃত ব্যাটারিটিকে প্রায় ৭ ঘন্টয় ফুল চার্জ করা সম্ভব। ঘরের যে কোনও সার্কিট থেকেই এই বাইকের ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব। ব্যাটারির টপ স্পিড 110kmph রয়েছে। বাইকটির একটি বিশেষ বিষয় হল এতে বেল্ট বা চেন সিস্টেম দেওয়া হয়নি! বরং ইলেকট্রিক মোটরটি পেছনের চাকার সঙ্গে সরাসরি সংযুক্ত করা হয়েছে।
এত টাকা খরচ!
জানা যাচ্ছে, এই বাইকটি ( Gasoline) তৈরি করতে প্রায় তিন লাখ টাকা খরচ করা হয়েছে। এরপর যদিও আপনার চয়েস আপনি Royal Enfield থেকে বাইক কিনবেন নাকি Bulleteer Customs ব্যাটারি বুলেট বানাবেন। সংস্থা বলছে তাদের তৈরি ব্যাটারি বাইক বেশ নজর কেড়েছে।












Click it and Unblock the Notifications