Royal Enfield Electric Motorcycle: Himalayan লুকেই হবে লঞ্চ! ফাঁস এনফিল্ডের ইলেকট্রিক বাইকের ছবি

Royal Enfield Electric Motorcycle: ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড বাইকের ব্যাপক চাহিদা আছে। এবার ইলেকট্রিক বাইকের (Electric Motorcycle) এর দুনিয়ায় পা রাখতে চলেছে Royal Enfield। গত কয়েকদিন আগেই রয়্যাল এনফিল্ডের ই-বাইকের ছবি ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে Royal Enfield যে Electric Motorcycle লঞ্চ করছে সেটি প্রোটোটাইপ হতে পারে বলে দাবি করা হচ্ছে। এরপর সেটিকে আরও আধুনিক ভাবে তৈরি করা হবে বলেই খবর।

royal enfild

  • Royal Enfield Electric Motorcycle: কবে হবে লঞ্চ?

অন্যতম বৃহত বাইক প্রস্তুতকারী সংস্থা Royal Enfield এবার Electric Motorcycle লঞ্চ করছে। একটি টিজারও সামনে এনেছে সংস্থা। যেখানে লেখা আছে চার নভেম্বর তারিখের উল্লেখ রয়েছে। মনে করা হচ্ছে, সেদিনই এই ই-বাইক লঞ্চ হতে পারে। যদিও অফিশিয়ালি সংস্থা এখনও কিছু জানায়নি। সবটাই চমক রাখছে! বাইক প্রস্তুতকারক এই বাইকের পরিসরের পাশাপাশি পারফরম্যান্সের দিকেও নজর দিয়েছে।

  • Royal Enfield Electric Motorcycle: ইলেকট্রিক রেঞ্জ

Royal Enfield Electric Motorcycle এর ডিজাইন সম্পূর্ণ আলদা হবে। স্লিম বডি লুকে লঞ্চ হতে পারে এটি। সিটি রাইডের জন্য সেরা অপশন হতে পারে এটি। যা খবর, রয়্যাল এনফিল্ডের ই বাইকের রেঞ্জ ১০০ থেকে ১৬০ কিলোমিটারের মধ্যে হতে পারে।

  • Royal Enfield Electric Motorcycle: দাম

রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইকের পাওয়ারট্রেন এবং রেঞ্জ গাড়ির সমান। ফলে সাধারণ বাইকের থেকে ইভির দাম তুলনামূলক বেশি হতে পারে। Royal Enfield Electric Motorcycle এ একাধিক ফিচার থাকতে পারে। থাকতে পারে একাধিক রাইডিং মোডস। পাশাপাশি ডুয়েল চ্যানেল ABS দেওয়া থাকতে পারে। অ্যালয় হুইলের সঙ্গে ডিস্ক ব্রেকের সুবিধাও দেওয়া হতে পারে।

এই প্রথম ইলেকট্রিক বাইক (Royal Enfield Electric Motorcycle) লঞ্চ করার পর রয়্যাল এনফিল্ড বাজারে আরও মডেল আনতে পারে। এমনকি শোনা যাচ্ছে Royal Enfield Himalayan এর ইলেকট্রিক মডেলও লঞ্চ হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+