Royal Enfield Electric Bike: Wow এটাই এনফিল্ডের ই বাইক...! প্রকাশ্যে আসতেই এমনটাই বলছেন ক্রেতারা
Royal Enfield Electric Bike: ভারতের বাজারে ইলেকট্রিক বাইকের বিক্রি ক্রমশ বাড়ছে! নতুন নতুন মডেল লঞ্চ করছে। bajaj Auto, TVS, Ola এবং Ather এর মতো সংস্থা ইতিমধ্যে এই সেগমেন্টে বড় বাজার ধরে নিয়েছে। এবার বাজারে Royal Enfield এর Electric Bike। ইটালির মিলানে EICMA মোটর শো' শুরু হয়েছে। আর সেখানে সংস্থার প্রথম EV বাইক Flying Flea C6 লঞ্চ করা হয়েছে। একেবারে আলাদা ডিজাইনে তৈরি করা হয়েছে এই বাইক। যা একেবারেই ব্যতিক্রমী।
Royal Enfield এজন্য একটি সাবসিডিয়ারী তৈরি করেছে, যার নাম 'Flying Flea'। এর আওতায় কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক বাইক হিসেবে 'C6' মডেল উন্মোচন করল। রইল ই-বাইকের (Royal Enfield Electric Bike) খুঁটিনাটি তথ্য-

- Royal Enfield Electric Bike: চমকে দেওয়ার মতো ডিজাইন?
Royal Enfield এর নয়া Electric Bike এর ডিজাইন আপনাকে ৪০ এর দশক মনে করাবে। বাজারে থাকা ইলেকট্রিক বাইকগুলির থেকে সম্পূর্ণ আলাদা এটি। ডিজাইন পুরানো দিনকে মনে করালেও প্রযুক্তি এবং ফিচারে একেবারে অ্যাডভান্সড। ক্রেতাদের প্রয়োজনের কথা মনে করে সমস্ত ফিচার এই ই-বাইকে দেওয়া হয়েছে।
- Royal Enfield Electric Bike: এক নজরে রেঞ্জ
EICMA 2024 এ শুধুমাত্র Royal Enfield FF.C6 পেশ করেছে সংস্থা। ব্যটারি থেকে চার্জিং'য়ের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি সংস্থা। কোম্পানি এই নতুন ইলেকট্রিক বাইকে অনেক নতুন ফিচার অন্তর্ভুক্ত করেছে বলে খবর। যেমন টাচস্ক্রিন স্পিডোমিটার থেকে শুরু করে রয়েছে একাধিক অপশন। Royal Enfield Electric Bike এ ফ্রন্ট এবং পিছনে ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে।
EICMA 2024 এ যে ভার্সন পেশ করা হয়েছে তাতে সিঙ্গল সিট অপশন (Royal Enfield Electric Bike) দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে পিছনে সিট অপশন হিসাবে দিয়েছে Royal Enfield। Flying Flea C6 বাইকটিতে রাইডারের সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এতে ট্রাকশন কন্ট্রোল থেকে কনিরিং এবিএসের মতো ফিচার দেওয়া হয়েছে।
- Royal Enfield Electric Bike: ভারতে কবে হবে লঞ্চ
Royal Enfield এর তরফে এই ই বাইক লঞ্চ করা হয়েছে। তবে ভারতে লঞ্চ হতে বেশ কিছুদিন সময় লাগবে। মনে করা হচ্ছে ভারত মোবিলিটি 2025 Royal Enfield Electric Bike লঞ্চ করবে। তবে হাতে পেতে পেতে ২০২৬ সাল হতে পারে বলেও খবর।












Click it and Unblock the Notifications