মাসে মাত্র ৬,১৫০ টাকা দিয়ে বাড়ি আনুন Royal Enfield Classic 350! এত সস্তায় আর পাবেন না
Royal Enfield Classic 350 Price: দেশের বাইকের বাজারে সবসময় Royal Enfield এর চাহিদা আছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তো বটেই। সংস্থার অন্যতম পপুলার বাইক Royal Enfield Classic 350 । দীর্ঘ সময় ধরে এই বাইক বিক্রির নিরিখে ১ থেকে ১০ এর মধ্যে আছে। কিন্তু এই সংস্থার বাইক কেনার ক্ষেত্রে বড় একটা চ্যালেঞ্জ এর দাম! তুলনামূলক একটু হলেও বেশি। ফলে ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয় না।
তবে এবার মুসকিল আসান হতে চলেছে। আকর্ষিণীয় একটা EMI প্ল্যানে এই Royal Enfield Classic 350 কেনার সুযোগ আছে। এক নজরে দেখে নিন এর খুঁটিনাটি সমস্ত তথ্য।

Royal Enfield Classic 350 এর অন রোড দাম পড়ে ২ লাখের কিছুটা বেশি। এককালীন এত টাকা দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক মাসে ব্যাঙ্ক নির্ধারিত EMI এর টাকা পেমেন্ট করে সহজে এই বাইক কেনা যেতে পারে।
Royal Enfield Classic 350 Price: EMI তে কীভাবে কিনবেন এই বাইক ?
বাজারে Royal Enfield Classic 350 এর পাঁচটি ভেরিয়েন্ট আছে। তবে সংস্থার সবথেকে সস্তার মডেল হল হেরিটেজ ভার্সন। এই মডেলের অন রোড দাম পড়বে 2,28,526 টাকা। তবে কলকাতা সহ অন্যান্য বড় শহরের ক্ষেত্রে এর দাম আলাদা হতে পারে। যদি এই দামেই Royal Enfield Classic 350 কেনেন তাহলে 2,17,100 টাকা পর্যন্ত লোন পেতে পারে। তবে অ্যামাউন্ট এবং সুদ ক্রেডিট স্কোরের উপর নির্ভর করবে।
Royal Enfield Classic 350 কেনার জন্য শুধুমাত্র ১১ হাজার ৫০০ টাকা ডাউন পেমেন্ট করলেই হবে। ব্যাঙ্ক কিংবা কোনও ফাইনান্স সংস্থা থেকে এই লোন নিলে ৯ শতাংশ সুদ দিতে হবে। আপনি এই লোন দু'বছরের জন্য নিতে পারেন। কিংবা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত লোন নেওয়া যাবে। এক্ষেত্রে EMI প্রত্যেক মাসে ১০ হাজার ৬৭৫ টাকা দিতে হবে।
আপনি যদি Royal Enfield Classic 350 এর জন্য তিন বছরের জন্য লোন নেন, তাহলে আপনাকে প্রতি মাসে ১ শতাংশ সুদে ৭,৬৫০ টাকা কিস্তি দিতে হবে। যদি চার বছরের জন্য লোন নেন তাহলে ৪৮ মাস পর্যন্ত প্রত্যেক মাসে ৬,১৫০ টাকা পর্যন্ত EMI জমা দিতে হবে।
লোন নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রমান্য নথি জমা দিতে হবে। আর তা খতিয়ে দেখেই মিলবে লোন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে Royal Enfield এর যে কোনও ডিলার কিংবা শোরুমে যোগাযোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications