350 cc -এর Royal Enfield এর সেরা এই দুই বাইক! দাম সহ খুঁটিনাটি তথ্যগুলি জানেন?
Royal enfield 350 cc bikes: নতুন প্রজন্মের মধ্যে 350 cc bikes এর আলাদাই একটা চাহিদা আছে। আর তা যদি হয় Royal enfield, তাহলে তো কথাই নেই। রেট্রো লুকে বাইকের গোল লাইট এবং স্পোক হুইল, যা আরও আকর্ষণীয় করে তুলেছে।
শুধু তাই নয়, বড় টায়ার এবং আরও আরামদায়ক আসন, যা দীর্ঘ রাস্তায় রাইডারকে আরও আরামদায়ক সফর দেয়। এক নজরে দেখে যাক Royal enfield 350 cc এর দুটি বাইকের বৈশিষ্টগুলি-

- Royal enfield 350 cc bikes: রয়্যাল Enfield Classic 350
Royal Enfield Classic 350 এর বেস মডেলের এক্স-শোরুম দাম 2.27 লাখ। অন্যদিকে টপ মডলের এক্স-শোরুম প্রাইস পড়বে 2.63 লাখ টাকা। বাইকটিতে 349 cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। Royal Enfield এর Classic 350 বাইকটিতে ১৩ লিটারেরফ ফুয়েল ক্যাপাসিটি দেওয়া আছে। একেবারে নিউ জেনারেশনের কথা ভেবে এই বাইক তৈরি করা হয়েছে। আছে অ্যানালগ স্পিডোমিটার, LCD স্ক্রিন, এবং অডোমিটার।
- Royal enfield 350 cc bikes: আধুনিক ফিচার দেওয়া আছে
Royal Enfield Classic 350 বাইকটিতে 32 kmpl পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। বাইকটিতে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া আছে। ওজন মাত্র 195 kg। ফলে যে কোনও মানুষ সহজে এই বাইক চালাতে পারবে। বাইকটিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো আধুনিক ফিচার দেওয়া আছে। যা অনেক বেশি বাইকটিতে কন্ট্রোল করতে সাহাজ্য করবে।
- Royal enfield 350 cc bikes: রয়্যালl Enfield Bullet 350
একেবারেই স্ট্রিট লুক দেওয়া হয়েছে বাইকটিতে। যা কিনা 37 kmpl পর্যন্ত মাইলেজ দেওয়ার দাবি Royal Enfield-এর। Bullet 350-তে হাই-টেক ইঞ্জিন 20.2 bhp এর পাওয়ারে 6100 rpm এবং 27 Nm এর পিকটর্কে 4000 rpm জেনারেট করে। ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া আছে Royal Enfield Bullet 350-তে। এতে 5 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। বাইকটির ওজন 195 kg। Enfield Bullet 350-তে পাঁচটি রঙের অপশনে কিনতে পারেন।
- Royal enfield 350 cc bikes: একাধিক ভেরিয়েন্ট আছে
Royal Enfield Bullet 350 বাইকটিতে 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং সিট হাইট 805 mm দেওয়া হয়েছে। বেস মডেলের দাম পড়বে 2.05 লাখ (এক্স-শোরুম) টাকা। টপ মডলের এক্স-শোরুম দাম পড়বে 2.52 লাখ টাকা।
Royal Enfield Bullet 350 তে 3 টি ভেরিয়েন্ট অফার দেওয়া হয়েছে। Royal Enfield Bullet 350 বাইকে ফ্রন্টে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। হেডল্যাম্প গোলাকার দেওয়া হয়েছে। আগে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়েল শক সাসপেনশন দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications