Royal Enfield Bullet Price in 1986: মাত্র ১৮ হাজারে এনফিল্ড! বিশ্বাস না হলে বিলটা দেখে নিন
Royal Enfield Bullet Price in 1986: ভারতের অটো সেক্টরে রয়্যাল এনফিল্ডের দারুণ চাহিদা আছে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তো বটেই। সবসময় বিক্রির নিরিখে ১ থেকে ১০ এর মধ্যেই থাকবে Royal Enfield এর একাধিক মডেল। তবে এই বাইকের দাম একটা বড় চ্যালেঞ্জ। ইচ্ছা থাকলেও অনেকেই এই বাইক কিনতে পারে না। এমনকি সার্ভিস কিংবা মাইলেজও একটা বড় চ্যালেঞ্জ।
কিন্তু জানেন রয়্যাল এনফিল্ড বুলেট একটা সময় (Royal Enfield Bullet Price in 1986) মাত্র ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। অবাক হচ্ছেন তো শুনতে! এটাই সত্যি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিল ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছেমাত্র ১৮ হাজার টাকায় কেনা হয়েছে Royal Enfield। জানুন কীভাবে?

Royal Enfield Bullet Price in 1986: এখন দাম কত?
দীর্ঘ সময় ধরে ভারতের বাজারে রাজ করছে Royal Enfield। জানেন সেই সময় একটা বুলেটের দাম কত ছিল? সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরে একটি পুরনো বিল ভাইরাল হচ্ছে, যেখানে বুলেট 350-এর দাম দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না। বর্তমানে Royal Enfield Bullet 350 এর দাম ১ লাখ টাকা ৩৪ হাজার টাকা এক্স শোরুম প্রাইস। যদিও একাধিক শহরে দাম আলাদা আলদা হয়ে থাকে। অন্যদিকে টপ মডেলের দাম প্রায় ২ লাখ টাকার কাছে। অন রোড আড়াই লাখ টাকা পড়ে যায়।
Royal Enfield Bullet Price in 1986: 1986 সালে জানেন কত ছিল?
সোশ্যাল মিডিয়ায় ১৯৮৬ সালের একটি বিলের কপি ভাইরাল হচ্ছে। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা সেই বিলের সত্যতা যাচাই করেনি। কিন্তু সেই ভাইরাল হওয়া বিল অনুযায়ী, ১৯৮৬ সালে Bullet 350 এর দাম ছিল মাত্র ১৮ হাজার ৭০০ টাকা। বিল অনুযায়ী, ঝাড়খণ্ডের একটি ডিলারের কাছ থেকে কেনা হয়েছিল ওই বাইকটি। ডিলারের নাম সন্দীপ অটো। কি অবাক হলেন তো! মাত্র কয়েক বছরের ব্যবধানে বিশাল টাকার হেরফের!
যদিও সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে Royal Enfield Bullet এর ডিজাইন। আগের থেকে এখন অনেক বেশি স্মার্ট লুক। সেলফ স্টার্ট সহ একাধিক আপডেটেড ফিচার দেওয়া হয়েছে। ফলে দাম তো বেশী হবেই বলছেন গাড়িপ্রেমীরা। শুধু তাই নয়, টাকার দামের ক্ষেত্রেও বদল এসেছে।












Click it and Unblock the Notifications