মাত্র ১০ হাজার ২০০ টাকা দিয়ে বাড়িতে আনুন Royal Enfield Bullet 350! বাকি টাকা দিনে সুবিধা মতো
Royal Enfield Bullet 350 On EMI: দেশের নতুন প্রজন্মের মধ্যে ঝড় তুলেছে Royal Enfield! সংস্থার বাইকের ক্রেজ এতটাই যে এখন বহু মহিলাও Enfield চালিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, ভ্লগ করছেন। তবে বহু মানুষের ইচ্ছা থাকলেও তা কেনার ক্ষমতা থাকে না। সংস্থার সেরা বিক্রিত বাইকগুলির মধ্যে একটি Royal Enfield Bullet 350। চার কালার ভেরিয়েন্টে এই বাইক কেনার সুযোগ থাকছে।
এক্স শোরুম প্রাইস 1,74,875 টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ 2,15,801 টাকা (এক্স শোরুম) পর্যন্ত রয়েছে। এত টাকা যদি হাতে না থাকে তাহলে দারুণ একটা ইএমআই অপশনে এই বাইক (Royal Enfield Bullet 350 On EMI) কেনা যাবে। রইল সেই তথ্য-

Royal Enfield Bullet 350 On EMI: ডাউন পেমেন্ট
Royal Enfield Bullet 350 এর সবথেকে সস্তার ভেরিয়েন্ট হল বটালিয়ন ব্ল্যাক। অন রোড বাইকটির দাম পড়বে 2,03,350 টাকা। এই বাইক কেনার জন্য সর্বোচ্চ 1,93,200 টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এক্ষেত্রে মাত্র ১০ হাজার ২০০ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এই মোটরসাইকেল কেনার জন্য ব্যাঙ্ক কিংবা যে কোনও ফাইনান্সিয়াল সংস্থা থেকে লোন পেয়ে যাবেন। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ EMI আকারে জমা করতে হবে। সুদের হার বর্তমানে কিছুটা হলেও কম পড়বে।
- Royal Enfield Bullet 350 এর জন্য যদি এক বছরের জন্য লোন নেন তাহলে ৯ শতাংশ হারে সুদ দিতে হবে ব্যাঙ্ককে। এক্ষেত্রে প্রত্যেকমাসে EMI জমা দিতে হবে ১৭ হাজার ৫৫০ টাকা।
- যদি দু'বছরের জন্য Bullet 350 কেনার জন্য লোন নেন তাহলেও ৯ শতাংশ হারেই সুদ দিতে হবে। এক্ষেত্রে ৯ হাজার ৫০০ টাকা EMI জমা দিতে হবে।
- এই রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের জন্য তিন বছরের জন্য ঋণ নেন, সেক্ষেত্রে ৩৬ মাসের জন্য ৬,৮০০ টাকা ইএমআই জমা দিতে হবে। আর তা দিতে হবে প্রতি মাসে।
- চার বছরের জন্যেও লোন নিতে পারবেন। এক্ষেত্রেও ৯ শতাংশ হারেই সুদ দিতে হবে। তবে মাসে EMI এর বোঝা অনেক কম পড়বে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ৫৫০০ টাকা এক্ষেত্রে মাসে জমা দিতে হবে ব্যাঙ্কে।
এছাড়াও আরও বিভিন্ন সুবিধা আছে। ব্যাঙ্কের সঙ্গে কথা বলেই এই বিষয়ে বিস্তারিত জেনে নিন। এমনকী সমস্ত নথি ভালো ভাবে পড়ে তবে লোন নেবেন। মাথায় রাখতে হবে একাধিক ব্যাঙ্কের বিভিন্ন নীতি আছে। তার উপর নির্ভর করে EMI। ফলে বিভিন্ন ব্যাঙ্কের ইএমআই আলাদা হতে পারে।
এছাড়াও, ভেরিয়েন্ট পরিবর্তন হলে বুলেট ৩৫০ এর ডাউন পেমেন্ট এবং ইএমআইও পরিবর্তিত হতে পারে। এমনকী কলকাতাতেও ইএমআই আলাদা হতে পারে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications