Royal Enfield Bikes Sales Report: তছনছ সমস্ত রেকর্ড, দলে দলে এনফিল্ডের এই বাইক কিনেছে মানুষ! কেন জানেন?
Royal Enfield Bikes Sales Report: ভারতের বাজারে Royal Enfield এর বিপুল চাহিদা আছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ক্রেজ রয়েছে। তুলনামূলক অন্য সংস্থার থেকে এই বাইকের দাম বেশি হওয়াতে অনেকেই কিনতে পারেন না Royal Enfield এর বাইক। তবে তা ঠিক নয় বলে দাবি। সম্প্রতি সংস্থা একটি রিপোর্ট সামনে এনেছে।
যেখানে দেখা যাচ্ছে ২০২৪ সালে Royal Enfield এর বাইকের একেবারে ধামাকেদার বিক্রি হয়েছে। গত বছর বিক্রি হওয়া বাইকগুলো তাদের আগের সব বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে। তথ্য বলছে, গত বছর এনফিল্ডের 8,57,378 ইউনিট বাইক সেল (Royal Enfield Bikes Sales Report) হয়েছে।

যা 2023 সালে বিক্রি হওয়া বাইকের তুলনায় একেবারে 4 শতাংশ বেশি। অর্থাৎ 2023 সালে Royal Enfield এর 8,22,295 ইউনিট বাইক বিক্রি হয়েছিল। এবার সেই সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।
Royal Enfield Bikes Sales Report: কোন বাইকের বিক্রি বেশি?
Royal Enfield এর সবথেকে বেশি বিক্রি হয়েছে 350 cc এর মডেলের বাইকগুলি। SIAM এর তরফে একটি ডেটা দেওয়া হয়েছে। আর সেই তথ্য অনুসারে, ২০২৪ সালের এপ্রিল থেকে নভেম্বর মাসে সংস্থা 5,25,568 ইউনিট বাইক সেল করে। যা ২০২৩ সালের এপ্রিল থেকে নভেম্বরের তুলনায় ০.০৫ শতাংশ বেশি। এই সেগমেন্টে Bullet 350 এবং Classic 350 এর মতো বাইকও আছে।
Royal Enfield Bikes Sales Report: বাজাজের থেকে পিছিয়ে
Royal Enfield এর 350-500 cc ক্যটাগরির কথা উঠলেই Guerilla 450 এবং Himalayas Adventure বাইকের কথা আসে। এই সেগমেন্টে মোট 27,420 ইউনিট সেল হয়েছে। এই সেগমেন্টে যদিও এক চেটিয়া প্রভাব রয়েছে Bajaj -এর। অর্থাৎ এই সেগমেন্টে বাজাজের বাইক 44,491 ইউনিট সেল হয়। যা পুরো মার্কেটে শেয়ারের 51 শতাংশ। Royal Enfield এর 500-800 cc ক্যাটাগরির কথা বললে সংস্থা মাত্র 33,152 ইউনিট সেল করতে পেরেছে। যা পুরো মার্কেটের মাত্র ৪৭ শতাংশ।
Royal Enfield Bikes Sales Report: বেস্ট সেল
গত ১২ বছরের Royal Enfield এর সেল দেখা যায় তাহলে দেখা যাবে ২০২৪ হল তৃতীয় বছর যেখানে এই অটোমেকার 8 লাখ ইউনিট বিক্রির মাইকস্টোন ছুঁয়ে ফেলেছে। ২০১৮ সালে সংস্থা দারুণ সেল করেছিল বাইকের। এবার সেই সংখ্যাও ছুয়ে ফেলেছে। সর্বভারতীয় প্রতিবেদন অনুযায়ী, CY2024 -তে Royal Enfield 8,57,378 ইউনিট সেল করেছে। যেখানে CY2018 -এ 8,37,669 ইউনিট সেল হয়েছে (Royal Enfield Bikes Sales Report)।












Click it and Unblock the Notifications