Royal Enfield: মাত্র ১২০০ টাকায় এনফিল্ড বুলেট আপনারই! রাইডার্সদের জন্যে বড় প্ল্যান সংস্থার
Royal Enfield: রয়্যাল এনফিল্ডের প্রতি নতুন প্রজন্মের আলাদাই একটা ভালোবাসা রয়েছে! বিশেষ করে ভারতের মাটিতে কয়েকগুণ বেড়ে গিয়েছে Royal Enfield-এর বিক্রি! তবে এই বাইক সবার কেনার ইচ্ছা থাকলেওঁ উপায় হয় না।
দাম এতটাই বেশি যে মধ্যবিত্তের বাইরে এই বাইক। ফলে Royal Enfield- চালানোটা স্বপ্নই থেকে যায়। তবে সংস্থা চাইছে আম জনতার কাছেও পৌঁছে যাক এই বাইক।

Royal Enfield: না কিনেও বাইক চালানোর মজা
আর সেই কারনে Royal Enfield-দারুণ একটি প্ল্যান নিয়ে এসেছে। আর এই প্ল্যানে যে কোনও ব্যক্তি বাইকটি না কিনেই চালাতে পারবে। সংস্থা সম্প্রতি Royal Enfield-এর Rental Program চালু করেছে। আর এই প্রোগ্রামে যে কেউ এই বাইক চালানোর মজা নিতে পারবেন। তাও আবার না কিনে।
Royal Enfield-এর Rental Program আসলে কি
বিশেষ করে যারা এই বাইক কিনতে পারেন না, তাদের জন্য এই প্রোগ্রামটি চালু করেছে Royal Enfield। এই যোজনার মাধ্যমে বাইকটি ভাড়ায় (Rent) নিয়ে চালাতে পারা যাবে। তবে এই নিয়মে বেশ কিছু শর্ত আছে। আর তা অবশ্যই যে ভাড়া নেবেন তাঁকে পূরণ করতে হবে। আর তা করলেই সংস্থা বাইকটিকে ভাড়ায় চালাতে দেবে। কোম্পানি প্রাথমিক ভাবে দেশের কয়েকটি নির্বাচিত শহরে এই প্রোগ্রাম চালু করেছে। যার মধ্যে অবশ্যই দিল্লি, জয়পুর, জয়সালমের, হরিদ্বারের মতো ২৫ টি শহর রয়েছে। ধীরে ধীরে দেশের অন্যান্য রাজ্যেও এই পরিষেবা পাওয়া যাবে।
Royal Enfield: খরচ খুবই কম
এই যোজনার যাবতীয় তথ্য Royal Enfield-এর তরফে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সংস্থার প্রায় ৩০০টি মোটরসাইকেল ৪০টি বিভিন্ন রেন্টাল অপারেটরের মাধ্যমে ভাড়ায় পাওয়া যাবে। খুব কম খরচে প্রতিদিনের হিসাবেও Royal Enfield-এর যে কোনও বাইক ভাড়ায় নিতে পারবেন।
Royal Enfield: দিনে ১২০০ টাকা
Royal Enfield-এর বাইক ভাড়ায় নিতে চাইলে প্রথমেই বুক করতে হবে। এজন্যে সংস্থার ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এজন্যে এই লিঙ্কে- Royal Enfield ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটেই যাবতীয় তথ্য রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও একটা ফর্ম রয়েছে। আর সেই ফর্ম পূরণ করতে হবে। প্রতিদিনের ভাড়া সহ যাবতীয় তথ্য রয়েছে। তা বেঁছে নিতে হবে। তবে ওয়েবসাইটে তথ্য অনুযায়ী, দিল্লি লোকেশনে Royal Enfield-এর বুলেট প্রতিদিনের ভাড়ায় নিতে চাইলে প্রতিদিন মাত্র ১২০০ টাকা করে দিতে হবে। অ্যাডভেঞ্চার বাইক হিমালয়ানের জন্যে প্রতিদিন ১৫৩৩ টাকা করে দিতে হবে।












Click it and Unblock the Notifications