মোদী সরকারের উদ্যোগে নয়া পোর্টাল! স্মার্টফোন থেকে বাইক, মেরামত করা যাবে যে কোনও জায়গায়

মেরামতের অধিকার উদ্যোগ চালু করেছে ভারত সরকার। যার ফলে ইলেকট্রনিক জিনিস কিংবা অটোমোবাইলের ওয়ারেন্টি রক্ষা করা যাবে। এর ফলে যে কেউ তার ডিভাইস বা গাড়ির ওয়ারেন্টি বাতিল না করে পছন্দের যে কোনও তৃতীয় পক্ষের কর্মশালায় গাড়ি বা বাইক কিংবা ইলেকট্রনিক আইটেম মেরামত করতে পারবেন।

এব্যাপারে সরকারের তরফে একটি পোর্টাল চালু করা হয়েছে। মেরামতের অধিকারের মধ্যে রয়েছে মোবাইল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল সরঞ্জামের মতো বিষয়গুলি। মোবাইল, ল্যাপটপ থেকে শুরু করে বাইক, গাড়ি এই পোর্টাল অর্থাৎ নিয়মের অন্তর্ভুক্ত করা হয়েছে।

 মোদী সরকারের উদ্যোগে নয়া পোর্টাল! স্মার্টফোন থেকে বাইক
Photo Credit: ছবি সৌ:পিক্সেলস

রাইট টু রিপেয়ার পোর্টালে অ্যাপেল, স্যামস্যাংয়ের মতো স্মার্টফোন নির্মাতারাও নাম নথিভুক্ত করেছে। এই পোর্টালের উদ্দেশ্য হল পণ্য মেরমত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় তথ্য সহজে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে একটি প্ল্যাটফর্ম।

পাশাপাশি নথিভুক্ত কোম্পানিগুলিরও এব্যাপারে এই পোর্টাল থেকে সাহায্য পাবে। তাদের পণ্য পরিষেবা সম্পর্কিত সমস্ত তথ্য, ওয়ারেন্টি, শর্তাবলী এই পোর্টালে পাওয়া যাবে। ব্যবহারকারীরা তাদের নির্দিষ্ট পণ্যও এখান থেকেই তুলনা করে বেছে নিতে পারবেন।

 মোদী সরকারের উদ্যোগে নয়া পোর্টাল! স্মার্টফোন থেকে বাইক
Photo Credit: ছবি সৌ:পিক্সেলস

এই পোর্টালে পণ্যে মেরামত, রক্ষণাবেক্ষণ, কোনও অংশ প্রতিস্থাপন কিংবা ওয়ারেন্টি সম্পর্কিত তথ্য থাকবে। এই পোর্টালে পণ্য প্রস্তুতকারণকদের সার্ভিস সেন্টারের তালিকাও দেওয়া থাকবে। ব্যবহারকারীরা কোম্পানির নাম বা পণ্যের নাম দিয়ে সার্চ করতে পারবেন।

স্যামসাং কিংবা অ্যাপেলের ব্যবহারকারীদের ম্যানুয়ালে মেরামতের প্রোগ্রাম দেওয়া থাকে. তবে তা নির্বাচিত মডেলের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। মেরামতের অধিকার চালু হওয়ায়, ব্যবহারকারীরা তাদের পণ্যগুলিকে যে কোনও জায়গা থেকে মেরামত করতে পারবেন। এর ফলে তাদের পণ্যের ওয়ারেন্টি বাতিল হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+