Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rice Export Ban:অ-বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা ভারতের! বিশ্বের বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা

Rice Export Ban: বাসমতি নয় এমন সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে বিশ্বের চালের বাজারে বড় ধাক্কা আসতে চলেছে। ভারত বিশ্বের চাল রপ্তানির ৪০ শতাংশের অংশীদার। আর এশিয়ার চালের সব থেকে প্রতিযোগিতামূলক উৎসের মধ্যে একটি। যদিও এব্যাপারে মোদী সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এক নির্দেশিকা জারি করে সাদা চাল রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা জারি করে (Rice Export Ban)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা এবং দেশের বাজারে চাহিদা মেটানোর পরে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে ফের চাল রপ্তানির করা যাবে।

Rice Export Ban

২০২২-এ বিশ্বব্যাপী চাল রপ্তানিতে ভারতের অংশীদারিত্ব ছিল প্রায় ৩৯ শতাংশের মতো। আর ২০২৩ সালের জুনে তা ৪১ শতাংশে পৌঁছে যায়। চাল রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণ উল্লেখ না করা হলেও, সরকারি তথ্যই বলছে, গত বছরের এই সময়ের তুলনায় এই বছরে চালের দাম বেড়েছে প্রায় ১১.৩ শতাংশের মতো।

এপিইডিএ-র সরকারি তথ্য অনুসারে ২০২২-২৩ সালে ভারত মোট ২২.৩ মেট্রিক টন চাল রপ্তানি করেছে। এর ৫৭ শতাংশই ছিল অবাসমতি চাল। যার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে বৃহস্পতিবার থেকে (Rice Export Ban)। এই সংস্থার দেওয়া তথ্য অনুসারে, ভারত থেকে একদিকে যেমন সামগ্রিক চাল রপ্তানি বেড়েছে অন্যদিকে, বাসমতি নয় এমন চালের রপ্তানিও ধারাবাহিকভাবে বেড়েছে।

Rice Export Ban

২০২২ সালের সেপ্টেম্বরে ভারত থেকে ভাঙা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এছাড়াও দেশের বাজারে ক্রমবর্ধমান দাম কমাতে বিভিন্ন শস্যের রপ্তানির ওপরে ২০ শতাংশ কর ধার্য করা হয়েছিল। এছাড়াও কেন্দ্রের হাতে যাতে পর্যাপ্ত চালের স্টক থাকে সেকারণে রাজ্যগুলির কাছে চাল বিক্রির ওপরেও নিষেধাজ্ঞা জারি করতে হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াকে।

বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, চাল রপ্তানিতে ভারতের এই নিষেধাজ্ঞার ফলে বিভিন্ন দেশের বাজারে বিপর্যয় ঘটতে চলেছে (Rice Export Ban)। এর আগে অবশ্য মার্কিন কৃষি বিভাগের তরফে জুন মাসের পরে জুলাইতেও বিবৃতিতে বলা হয়েছিল ভারত ২০২৩ সালে বিশ্বের চাল রপ্তানির প্রতিযোগিতামূলক বাজারে বড় জায়গা জুড়ে অবস্থান করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+