প্রণব মুখোপাধ্যায়ের আনা বিল বাতিল করে নয়া Retro tax rollback bill পেশ লোকসভায়
একাধিক কোম্পানির সঙ্গে চলতে থাকা বিবাদ মেটাতে বড় পদক্ষেপ মোদী সরকারের। সরকার Retrospective Tax Demand এর ব্যবস্থা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার লোকসভাতে Retro tax rollback bill পাশ করানো হয়েছে।
একাধিক কোম্পানির সঙ্গে চলতে থাকা বিবাদ মেটাতে বড় পদক্ষেপ মোদী সরকারের। সরকার Retrospective Tax Demand এর ব্যবস্থা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার লোকসভাতে Retro tax rollback bill পাশ করানো হয়েছে।
নয়া এই বিল পাশ করার ফলে ভারতীয় সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে রেট্রোস্পেকটিভ কর আদায়ের শর্তও বাতিল করা হচ্ছে। ২০১২ সালের ২৮ মে-র আগে যে সব শর্ত ছিল তা বাতিল করা হচ্ছে।
তবে কংগ্রেস আমলে Retrospective Tax Demand এই বিল প্রণব মুখোপাধ্যায় সামনে নিয়ে এসেছিলেন। তা মোদী সরকার বাতিল করে নয়া বিল সামনে আনল।

সরকার refund নিতে পারে!
নয়া এই বিলের মাধ্যমে সরকার ট্যাক্সের refund নিতে পারবে। প্রকাশিত খবর অনুযায়ী, সুদ ছাড়াই সরকার পুরানো ক্ষেত্রে থেকে কর নিতে পারবে। এক্ষেত্রে সংস্থাকে লিখে দিতে হবে যে আগামিদিনে কোনও ক্লেম করা হবে না। ভোডাফোন সহ একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বাধার মুখে পড়ে। আর এরপরেই পুরানো নিয়ম বদলের দাবি উঠতে থাকে মোদী সরকারের মধ্যে। এমনকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীমাতারমণও পুরানো এই ব্যবস্থাকে ফেলে দিতে নতুন কর নীতি আনার পক্ষে ছিলেন। প্রকাশিত খবর অনুযায়ী, ভোডাফোন, Cairn Energy সহ ১৭টি মামলাতে সরকার পুরানো কর আদায় করতে গিয়ে ধাক্কা খায়।

নির্মলা সীতারমন এই বিল পাশ করে
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত পাঁচ অগস্ট লোকসভাতে Taxation Laws (Amendment) Bill পেশ করে। যেখানে ২৮ মে, ২০১২ এর আগে ভারতীয় সম্পতির লেনদেনের ক্ষেত্রে ট্যাক্স ডিমান্ড তুলে নেওয়ার সুবিধা রাখা হয়েছিল। তবে নয়া বিল অনুযায়ী, ট্যাক্স নিয়ে চলা সংঘাতে কোনও সুদ ছাড়া রিফান্ড করে নেওয়ার সুযোগ রয়েছে। নয়া এই বিলের ফলে বড় সংস্থা Cairn Energ এবং ভোডাফোনের সঙ্গে চলা ট্যাক্স মামলাতে বড়সড় সুবিধা সরকার পাবে।

একের পর এক বিল পাস!
পেগাসাস সহ একাধিক ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় উত্তাল হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা। এই অবস্থার জন্যে বিরোধিদের দায়ী করেছে মোদী সরকার। তবে এও বলেছেন, বিরোধীদের আন্দোলনের চাপে নতি স্বীকার করবে না কেন্দ্র। দেশ এগিয়ে যাবে। তবে তুমুল হই হট্টগলের মধ্যে একের পর এক বিল সংসদে পাশ করাচ্ছে মোদী সরকার। তথ্য বলছে প্রায় ৮ দিনে ঝড়ের গতিতে ১১টি বিল পাস করা হয়েছে সংসদে। আর এভাবে একের পর এক বিল পাস করানোর জন্যে নরেন্দ্র মোদীকে পাপড়ি চাট মন্তব্যে বিঁধলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন। টুইটে তিনি মোদীকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি লিখেছেন, সংসদে বিলগুলিকে বুলডোজ করছেন প্রধানমন্ত্রী মোদী। বাদল অধিবেশনের প্রথম সপ্তাহে একটি বিলও পাস করা হয়নি। অথচ তার পর থেকেই এর সপ্তাহের মধ্যে ২২টি পাস করিয়েছেন মোদী সরকার। কত দ্রুত পাপড়ি চাট বানানো যায় তার নজির তৈরি করছেন মোদী। এর আগেও এই বিল পাস করা নিয়ে পাপড়ি চাট মন্তব্য করেছিলেন ডেরেক।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications