Retirement Business Ideas: অবসরের পর শুরু করুন এই সাত ব্যবসা! মুনাফা গুণে শেষ হবে না

Retirement Business Ideas: অবসরের পর অন্য একটা জীবন শুরু হয়! কিন্তু একটা সময় পরে ক্লান্তি চলে আসে। কিছু একটা করার চেষ্টা শুরু হয়। অনেকেই দীর্ঘ চাকরি কিংবা কর্মজীবন থেকে অবসর নিয়ে ব্যবসার দিকে মন দেন।

কিন্তু কি ব্যবসা শুরু করলে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে? সেটা প্রথমে বেছে নেওয়াটা খুবই প্রয়োজন। আর সেজন্যেই এই প্রতিবেদন। বেশ কিছু ব্যবসায়ীক আইডিয়া রইল এই প্রতিবেদনে। যা অবসরের পর শুরু করতেই পারেন। এতে খুব একটা বিনিয়োগের প্রয়োজন হবে না।

Retirement Business Ideas

Retirement Business Ideas: অবসরের পর শুরু করতেই পারেন এই সাত ব্যবসা

ফ্রেঞ্চাইজি নিতে পারেন

একাধিক সংস্থা ফ্রেঞ্চাইজি ( Frenchaichi Business) দেয়। আর তা সে বেকারি হোক কিংবা রেস্টুরেন্ট চেন। এছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্র রয়েছে তারাও ফ্রেঞ্চাইজি দিয়ে থাকে। নির্দিষ্ট টাকার বিনিময়ে বাড়িতেই সেই সংস্থার ফ্রেঞ্চাইজি নিয়ে ব্যবস্থা শুরু করতেই পারেন। এতে ঝুঁকি অনেক কম।

খুলতে পারেন মুদির দোকান

যদি মনে করেন ফ্রেঞ্চাইজি নেওয়ার ঝামেলায় যাবেন না। তাহলে নিজেই খুলতে পারেন মুদির দোকান ( Grocery Store Business Plan)। সাংসারিক নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের চাহিদা প্রত্যেকদিনই রয়েছে। ফলে ছোট একটি জায়গাতেই মুদির দোকান শুরু করতে পারেন। তাতে অবসরের পর সময়ও কেটে যাবে। রোজগারও ভালো হবে।

শুরু করতে পারেন নার্সারির ব্যবসা

অবসরের পর অনেক সময়! আর যদি গাছ ভালোবাসেন তাহলে তো কথাই নেই। বাড়ির ছাদেই শুরু করুন এই ব্যবসা (Plant Nursery Business Plan) । গাছের চাহিদা সব জায়গাতেই রয়েছে। তা সে বাড়ি সাজানো হোক কিংবা অফিস-হোটেলে রাখা। ফলে দেরি না করে আজই শুরু হোক এই ব্যবসা।

Retirement Business Ideas

কোচিং সেন্টার

যদি কোনও বিষয়ে দক্ষ হন তাহলে নিজেই শুরু করতে পারেন কোচিং সেন্টার ( Coaching Center )। বাড়িতে টিউশনি পড়িয়ে ভালো রোজগার করা সম্ভব। শুরু তাই নয়, অনলাইনেও কোচিং করিয়ে মোটা রোজগার করতে পারেন। এজন্যে সারাদিন সময় দিতে হবে আপনাকে। দিনে কয়েক ঘন্টা দিলেই হবে।

হোম মেনটেনেন্স

আজকের দিনে বাড়ি সাজাতে কে না ভালোবাসে। হোম মেনটেনেন্সের জন্যে লোকবলের প্রয়োজন। একই সঙ্গে একজন অভিজ্ঞ পরামর্শদাতারও প্রয়োজন আছে। ফলে বিশেষজ্ঞ হিসাবেও কাজ করতে পারেন। তবে হোম মেনটেনেন্সের ( Home Business Ideas) যথেষ্ট জ্ঞান থাকতে হবে। না হলে একটা সময় পর ব্যবসা পাওয়াটা সমস্যার হয়ে দাঁড়াবে।

শুরু করতে পারেন ইউটিউব চ্যানেল

ফেসবুক কিংবা ইউটিউবে ( Youtube Content Ideas) বেশ জনপ্রিয় হয়েছে ভিডিও! ভালো কনটেন্ট মানুষ দেখছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও তৈরি করে অনেক টাকা রোজগার করছেন। অবসরের পর সময় দিন ভিডিও বানাতে। নাটক-কবিতা এমন কিছুতে আগ্রহ থাকলে সেই সমস্ত বিষয়ের উপরে ভিডিও বানিয়ে মোটা রোজগার করতেই পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+