খুচরো মুদ্রাস্ফীতির হারে রেকর্ড পতন, স্বস্তি ফিরবে আমজনতার সংসারে

জুন মাসে আরও নিম্নমুখী হল মুদ্রস্ফীতির হার। এবছরের মে মাস তা ছিল ২.১৮ শতাংশ। জুনে তা আরও কমে দাঁড়িয়েছে ১.৫৪ শতাংশে।

মে মাসের তুলনায় জুন মাসে আরও নিম্নমুখী হল মুদ্রস্ফীতির হার। এবছরের মে মাস তা ছিল ২.১৮ শতাংশ। জুনে তা আরও কমে দাঁড়িয়েছে ১.৫৪ শতাংশে। যার ফলে খুচরো বাজারে খাবার জিনিসের দাম কিছুটা কমেছে।

গতবছরে এই সময়ে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৭৭ শতাংশ। পাশাপাশি উতপাদন সেক্টরে ধীরগতির জন্য শিল্পোতপাদনও কিছুটা কমে গিয়েছে। গতবছরে এই সময়ে তা ছিল ৮.৬ শতাংশ যা এবছর ১.২ শতাংশ কমে গিয়েছে।

খুচরো মুদ্রাস্ফীতির হারে রেকর্ড পতন

মূলধনী পণ্য উতপাদনের হারও ৩.৯ শতাংশ হারে কমেছে। গতবছরের মেয় মাসে তা ছিল ১৩.৯ শতাংশ। যা কমে দশ শতাংশ এসে দাঁড়িয়েছে। ভোগ্যপণ্যের ক্ষেত্রেও নিম্নগতি চোখে পড়েছে। খনি শিল্পে উতপাদন গতবছরের তুলনায় ০.৯ শতাংশ হারে কমেছে। ২০১৬ সালে তা ছিল ৫.৭ শতাংশ।

২০১২ সালের পর গত পাঁচবছরে এই প্রথম খাবারের দামে মুদ্রাস্ফীতির হার মাইনাস ১.০৫ শতাংশ কমেছে। এবছর ভালো বৃষ্টি হলে মুদ্রাস্ফীতির হারে এভাবেই লাগাম পড়ানো যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+