সাত মাসে সর্বোচ্চ সীমায় পৌঁছল খুচরো মুদ্রাস্ফীতির হার
খুচরো মুদ্রাস্ফীতির হার গত অক্টোবের বৃদ্ধি পেয়ে গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছল।
খুচরো মুদ্রাস্ফীতির হার গত অক্টোবের বৃদ্ধি পেয়ে গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছল। অক্টোবরে মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৩.৫৮ শতাংশ। গতবছরের অক্টোবরের তুলনায় তা অবশ্য কম। গতবছরে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.২ শতাংশ।

গত সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল ৩.২৮ শতাংশ। তা ০.৩ শতাংশ বেড়ে অক্টোবরে ৩.৫৮ শতাংশে পৌঁছেছে। এমনটাই জানাচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিসের তথ্য।
খাদ্যে মুদ্রাস্ফীতি বেড়েছে ৫০ বেসিস পয়েন্ট, ৮০ বেসিস পয়েন্ট বেড়েছে জ্বালানিতে। ডিসেম্বরেও তা কমার বিশেষ লক্ষণ নেই। বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়াতেই আরবিআই বিশেষ কিছু করতে পারছে না।
তথ্য বলছে, মুদ্রাস্ফীতির হার গত জুন মাস থেকেই ধীরে ধীরে বেড়েছে। আগামী ডিসেম্বরের ৬ তারিখ আরবিআইয়ের রিভিউ বৈঠক রয়েছে। সেখানে এই নিয়ে আলোচনা হওয়ার কথা। মার্চে আর্থিক বর্ষ শেষ হওয়ার আগে মুদ্রাস্ফীতির হার আরও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications